somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলের দাম কমানোতে ভোক্তা পর্যায়ে কে কতটুকু সুবিধা পাচ্ছে?

০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে তেলের দাম কমানো নিয়ে অনেক কথা হয়েছে। সরকার তিন ধাপে তেলের দাম কমানোর ঘোষণাও দিয়েছে। আমাদের দেশে সবকিছুর দাম বাড়ার নজীর থাকে, কিন্তু কখনো কমার নজীর নাই।

তেলের দাম কমানোতে আপাত দৃষ্টিতে প্রাইভেট গাড়ির মালিক এবং মটর সাইকেল চালক ছাড়া রুট লেভেলের কারো কোন উপকার হবে না।

সাধারণ মানুষ কেউ সরাসরি তেল কিনে না। তারা কিনে তেল দ্বারা উৎপাদিত সেবা। ডিজেল,পেট্রোল, ফার্নেস অয়েল ইত্যাদি ব্যবহার হয় বাসে, ট্রেনে, বিদ্যুত উৎপাদনে, আর কৃষিকাজে। এই গুলো থেকে সার্ভিস পায় সাধারণ জনগণ। সরকার তেলের দাম কমানোতে এই সেবা গুলোর দাম কিন্তু কখনো কমবে না।

সরকার পারবে না বাস ভাড়া কমাতে, সরকার কমাবে না বিদ্যুতের উৎপাদন মূল্য। সরকারী পরিবহন রেলওয়ে, এটার ভাড়া প্রায় ৭-৮ % বাড়ালো মাত্র মাস খানেক আগে। এখন তেলের দাম কমিয়ে কি সরকার রেলের ভাড়া কমাবো? এটা কখনো হবে না।

রেলের ভাড়া কমিয়ে সরকারকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এবং এতে বাস মালিকেরা পরোক্ষভাবে প্রতিযোগীতামূলক বাজারের চাপে থাকবে, এবং কোন এক সময় হয়ত ভাড়া কমাতে চাইবে রেলের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে চাইলে। কিন্তু সরকার রেলের ভাড়া কমাবে, এটা মনে হয় না, বাসের ভাড়া কমাতেও পারবে না।

এক ঢাকা শহরে ৩-৪ হাজার সিএনজি ড্রাইভারের কাছে সরকার অসহায়, তাদেরকে কখনো মিটারে চালাতে পারে না। সারা দেশের বাস ভাড়া কমানোর কথা নাই বললাম। এর আগে যতবার তেলের দাম বাড়িয়েছে সরকার, ততবার বাস ভাড়াও বাড়িয়েছে সরকার। কিন্তু এবার দেখার পালা, বাস ভাড়া কমাতে পারে কিনা?

তেলের দাম কমালে খুব ট্রাকে করে পণ্য পরিবহণ খরচ অনেক কমে আসবে, কিন্তু এর জন্য কোন পণ্যের দাম কিন্তু কমবে না।

কৃষিকাজে সেচের জন্য ডিজেল ব্যবহার করা হয়। কিন্তু ৯৫% কৃষকের কেউই সরাসরি ডিজেল কিনে না। কেউ একজন সেচের পাম্প সার্ভিস দেয়, তার থেকে কৃষকেরা পানি কিনে। তেলের দাম যদি ১০ টাকা লিটারে কমেও, কৃষকের সেচের পানির মূল্য কিন্তু কমবে না। তাই তেলের দাম কমালেও এর সুফল কৃষকের কাছে যাবে না।


তেলের দাম কমানোর সুফল আমজনতা কিভাবে পেতে পারে, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে।


সরকারের নীতি ঠিক না থাকলে তেলের দামের সুফল কেউ পাবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×