somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোভ, সংকট এবং বাস্তবতা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একা একা গ্রামের পথে রেল লাইন ধরে হাটছেন। সন্ধ্যা নামছে, আশেপাশে কেউ নাই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ রেললাইনে ৫০০ টাকা কুড়িয়ে পেলেন। ভাজ করা একটা পুরানো টাকার নোট। সেটা কি পকেটে পুরে নিবেন?




নিজের লোভ কতটুকু সংবরণ করতে পারেন? এই প্রশ্নের নানা উত্তর হতে পারে। আসুন দেখে নেই।




১। নোটখানা দেখেও না দেখার ভান করবেন। কারণ এটা আপনার প্রয়োজন না।

২। টাকাটা নিবেন না। কারণ যে টাকাটা হারিয়েছে, সে হয়ত টাকাটা খুজতে আবার এই পথে আসতে পারে।

৩। নিশ্চিন্তে নোটখানা হাতে নিয়ে নিবেন। উদ্দেশ্য গরীব কাউকে দান করা।

৪। চারপাশে তাকিয়ে দেখবেন, মানুষজন আছে কিনা। তারপর নোটখানা পকেটে চালান করে দিবেন। নিজেই খরচ করবেন।


প্রাথমিক বিশ্লেষণ:

আপনার উত্তর যদি ১ হয়, তবে আপনি মোটামোটি সৎ বলে ভেবে নিব।

আপনার উত্তর যদি ২ হয়, তবে আপনি বাস্তববাদী।

আপনার উত্তর যদি ৩ হয়, তবে আপনি বিনে পয়সায় সওয়াব কামাতে চান। অন্যের টাকা দান করাতে কোন ক্রেডিট নাই।

আপনার উত্তর যদি ৪ হয়, তবে আপনি লোভী। হয়ত সাময়িক আর্থিক সংকট থেকে আপনি নিতে বাধ্য হয়েছেন। কিংবা স্বভাবের কারণে।


যাদের উত্তর ১,২ কিংবা ৩ তাদের জন্য:
যদি সেটা ৫০০ টাকা না হয়ে একলাখ টাকার একটা বান্ডেল কিংবা একটা আইফোন এক্সআর হতো, তবে কি করতেন?

উপরে যারা ১,২ কিংবা ৩ নাম্বারে উত্তর দিয়েছেন, ৫০০ টাকার কাছে যারা সৎ ছিলেন, একলাখ টাকার কাছে কি একই রকম সৎ থাকতে পারবেন?

লোভ জিনিসটা আপেক্ষিক। আপনি হয়ত ৫০০ টাকার কাছে নিজেকে সৎ দাবী করছেন, কিন্তু ৫ লাখ টাকার কাছে নয়। আবার অনেকে হয়ত ৫ কিংবা ৫০ কোটি টাকাতেও সৎ থাকতে পারবে।


স্বীকারোক্তি: প্রায় ১০ বছর আগে বিদেশ বিভুঁইয়ে বেকার অবস্থায় একবার আমি ৪ নাম্বারে উত্তর দিয়েছিলাম।এর বছরখানেক পর নিজের ভুল বুঝতে পেরে সেটাকে ৩ নাম্বারে পরিবর্তন করি। জনমানবহীন জংগলে হাইকিং করতে গিয়ে ২০০ ক্রোনার পেয়েছিলাম। পরে দেশে এসে সমপরিমাণ বাংলাদেশি টাকা দান করে দেই।


আরো প্রশ্ন:

রেস্টুরেন্টে খেতে গিয়েছেন চার বন্ধু মিলে। অনেক আইটেম খাবারের অর্ডার দিলেন। বিল হাতে নেওয়ার পর দেখলেন, একটা মিনারেল ওয়াটার এর বোতল এর দাম হিসাব করা হয় নাই। কিংবা হোটেল ওয়ালা আপনাকে ১০ টাকা বেশি দিয়ে ফেলেছে, আপনি এমন অবস্থায় কি করবেন?


সুপার শপে বাজার করলেন, ২০-২৫ পদের বাজার করলেন। বাসায় এসে ফর্দ মিলিয়ে দেখলেন, একটা চিনির প্যাকেট ভুলে স্ক্যান করা হয় নাই। আপনি কি এর টাকা দেওয়ার জন্য আবার সুপারশপে যাবেন?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×