somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েতে দেনমোহর কত হওয়া উচিত? কি কি কারণে দেনমোহর দিন দিন বাড়ছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম বিবাহের রীতি অনুযায়ী বিয়ের জন্য দেনমোহর অত্যাবশ্যকীয়। যত নগণ্যই হোক দেনমোহর নির্ধারণ ছাড়া কোন বিয়ে মুসলিম রীতিতে শুদ্ধ হবে না। দেনমোহর হলো বিয়ের শর্ত, দেন মোহরের সাথে ডিভোর্স এর কোনো সম্পর্ক নেই। দেনমোহর হলো একজন নারীর আর্থিক নিরাপত্তার প্রতীক। অনেকেরই ধারণা, দেনমোহর একটা হলেই হলো,এটা তো আর দেওয়া লাগে না। এই ধারণা থেকে আমাদের সমাজে দেন মোহরের পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে।

ধারণা ১
কন্যা পক্ষ থেকে ধারণা করা হয়, যদি ৫০ লাখ টাকা কিংবা ঐ রকম অস্বাভাবিক দেন মোহর ঠিক করা হয়, তবে ছেলের পরিবার তো ঐ টাকা কখনো দিতে পারবে না, তাহলে আমার মেয়েও সুখে থাকবে, কখনো ডিভোর্স দিতে পারবে না।

ধারণা ২
আমাদের একটা স্যোশাল স্ট্যাটাস আছে, আমরা কি আমাদের মেয়েকে ৫লাখ টাকা দেন মোহরে বিয়ে দিতে পারি?

ধারণা ৩
বড় মেয়ের বিয়েতে ছেলে পক্ষ ২০ লাখ টাকা দেন মোহর ঠিক করেছিল। মেজ মেয়ের বিয়েতে ২৫ লাখ টাকা ছিল। তাই ছোট মেয়ের বিয়েতে দেন মোহর ৩০ লাখের কম হবে না।

ধারণা ৪
জব্বার সাহেবের মেয়ের দেন মোহর ছিলো ২০ লাখ টাকা। আমার মেয়ের দেন মোহর এর থেকেও বেশি হওয়া লাগবে। আমি বুঝাতে চাই, আমার মেয়েকে বড় ঘরে বিয়ে দিচ্ছি।

ধারণা ৫
দেন মোহর তো আর দেওয়া লাগে না, একটু বাড়িয়ে ধরলে খারাপ কি? শুনতে ভালো লাগে।


কথা হলো, দেন মোহর বেশি হবে কেন? দেনমোহর নির্ধারণ করা উচিত পাত্রের সামর্থ্যের উপর। যেটা কন্যা পক্ষ কখনো চিন্তা করে না। কন্যাপক্ষ বিয়ের কথা বলে পাত্রপক্ষের সাথে, পাত্রের সাথে না। তাই তারা পাত্রের সামর্থ্য জানতে পারে না।

দেন মোহর আদায় করার দায়িত্ব পাত্রের, অভিভাবকের নয়। কিন্তু কোন ফর্মাল বিয়েতে দেন মোহর নির্ধারণে পাত্রের নিজের কোন ভূমিকা নাই। অভিভাবকরা যা চাপিয়ে দেন, পাত্র বিয়ের খুশিতে বেশিরভাগ সময়ই তা মেনে নেন।


কন্যার অভিভাবকদের প্রতি অনুরোধ:
ঐ পরিমাণ দেন মোহর নির্ধারণ করুন, সেটা পাত্র সেচ্ছায়, সানন্দে দিতে পারে। ৩০ লাখ টাকা কাবিনে লিখলেন, পাত্র ১ টাকা দিলো না, সেটা ভালো, নাকি ৫ লাখ টাকা লিখে ৫ লাখ টাকা পাওয়া ভালো? মাঝে মাঝে নাই মামার থেকে কানা মামা ভালো নিশ্চয়।


দেন মোহর নিয়ে একটা সোজা পাঠিগণিত করি এইবার।

ধরুণ কোন পাত্রের মাসিক বেতন ১ লাখ টাকা। বিয়ের বাজারে নিঃসন্দেহে এই বেতন একজন সুপাত্রের পরিচয় দিবে কন্যাপক্ষকে। তারা যদি ৩০ লাখ টাকা কাবিন ঠিক করে, তবে ঐ পাত্রকে সেই ৩০ লাখ টাকা নিজের বৈধ আয় থেকে পরিশোধ করতে কত বছর লাগবে?

ধরে নিলাম, ৩০ লাখ টাকা দেন মোহর এককালীন পরিশোধ করতে অপারগ। পাত্র কিস্তিতে মাসে ১০,০০০ টাকা করে দেন মোহর পরিশোধ করবে। তবে বিয়ের দেন মোহর শোধ করতে পাত্রের কত বছর লাগবে?



সম্প্রতি একজন ডাক্তারের সুইসাইডের পরে অনেকে বলছেন, ৩৫ লাখ টাকা দেন মোহর থাকার কারণে ঐ ডাক্তার তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন নাই। কিন্তু ৩৫ লাখ টাকা দেন মোহর, সেটা ঐ ডাক্তার নিজে মেনে নিয়ে কাবিন নামায় সাক্ষর করেছিলেন, নিশ্চয় কেউ উনাকে ৩৫ লাখ টাকায় সাক্ষর করতে বন্দুক ধরে নাই পিছন থেকে!!!

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×