somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুনদের পক্ষ থেকে সরকারের কাছে একটি অনুরোধ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মোরা একটি ফুলের জন্য যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি’। এই গানটি কালজয়ী গানগুলোর মধ্যে একটি। এই কালজয়ী গানটি যখন মেঘ শুনবে তখন সে কি বলবে? সে যখন জাতির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিবে, তোমরা একটি ফুলের জন্য যুদ্ধ করতে পারলে আমার মা-বাবার বিচারের জন্য যুদ্ধ করতে পারলে না কেন? কেন আন্দোলন করতে পারলে না?
তোমরা একটি মুখের হাসির জন্য যদি যুদ্ধই করবে তবে, আমার মুখের হাসির জন্য যুদ্ধ করলে না কেন?



২০১২ সালের ১১ ফেব্রয়ারী অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশে সংগঠিত হয় স্মরনকালের হত্যাকান্ড। প্রখ্যাত সাংবাদিক দম্মতি সাগর-রুনিকে নিজ বাড়িতে কেবা কারা হত্যা করে যায়। আজ ৫ বছর পরেও এই ‘কে বা কারা’ শব্দুগুলো ব্যবহার করতে হচ্ছে। হত্যাকান্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করা হবে। কিন্তু সেই ৪৮ ঘন্টা পেরিয়ে আজ ৫টি বছর পেরিয়ে গেল। হত্যাকান্ডের বিচার হওয়াতে পরের কথা আজ অবধি তদন্ত রিপোর্টই শেষ করতে পারেনি সরকার কতৃক নিয়োগপ্রাপ্ত তদন্তকারী কর্মকতা কর্মচারীরা। সেই সাথে একজন খুনীকেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আর কেউ গ্রেফতার হবে বলে মনেও হয় না। কারণ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই মামলার বিষয়ে কিছুই জানেন না। তিনি নিজ মুখে বলে দিলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই।



তবে তিনি আশাব্যক্ত করেছেন, যেকোন মুহুর্তে র‌্যাব হত্যারহস্য প্রকাশ করবেন। আমি ঠিক জানি না, তিনি কি মনে করে এই আশাব্যক্ত করেছেন। তদন্ত রিপোর্ট কি আলাদীনের চেরাগের দৈত্য নাকি? দৈত্যরা যেমন যেকোন মুহুর্তে হাজির হয় কিন্তু কেউ সঠিক সময় বলতে পারে না সে কখন হাজির হবে! নাকি আদৌও হাজির হবে না। তবে তদন্ত রিপোর্ট প্রকাশ না হবারও সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

সেই সম্ভাবনার দ্বার উম্মোচন করে দিয়েছে প্রয়াত সাগর-রুনির জ্ঞাতি ভাই সাংবাদিকরা। অতি সম্প্রতি বই মেলায় একজন সাংবাদিকের একটি বই দেখলাম। বইটির নাম সাংবাদিক সাংঘাতিক। বইটি হাতে নিয়ে কয়েকপেজ আওড়াতেই একটি লাইন চোখে পড়ল। লেখক সাহেব বলেছেন, ‘কাক কাকের মাংস না খেলেও সাংবাদিকরা কিন্তু সাংবাদিকদের মাংস খায়।’

সাগর রুনি হত্যাকান্ডের পর সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে আন্দোলন শুরু হলেও পরবর্তিতে সেই আন্দোলন হালে পানি পায় নি। পানি না পাওয়ার কারণ হিসেবে অনেক সাংবাদিক বলেছেন, ইকবাল সোবহান চৌধুরীর রাতারাতি প্রধানমন্ত্রীর প্রেস সচিব বনে যাওয়াটাই নাকি আন্দোলন বন্ধের মূল কারণ। প্রকৃত কারণ কি তা আমরা আম জনতা জানি না। হয়তো কোনদিন জানতেও পারবো না।

কিন্তু এই দেশের একজন নাগরিক এবং তরুনদের পক্ষ থেকে একটি দাবি এই সরকার এবং বিচার ব্যবস্থার কাছে উপস্থাপন করছি। এই দেশে এমন হাজারো হত্যাকান্ডের ঘটনা ঘটেছে যেগুলোর বিচার হয়নি। সেই বিচার না হওয়া তালিকায় যেন সাগর-রুনির স্থান না হয়। সেই হতভাগা সন্তানদের তালিকায় যেন মেঘের নামটি না পড়ে। দেশের স্বার্থে দেশের মানুষের জন্য এবং দেশের বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাগর-রুনি হত্যার বিচার করুন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×