somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকুন মাত্র ১০০ টাকাতেই!!!

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুঁ হুঁ করে দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষাকাল হওয়ায় বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই মশা ঘরে ও বাইরে দুই জায়গাতেই বংশবিস্তার করতে পারে। ঘর পরিস্কার করা সম্ভব হলেও অনেকের পক্ষে বাইরের বংশবিস্তার করা ডেঙ্গু ঠেকানো সম্ভব হয়না। কারণ ঘরের বাইরে বংশবিস্তার করলেও এই মশা বিভিন্ন স্থান দিয়ে ঘরে প্রবেশ করে আক্রান্ত করতে পারে আপনি ও আপনার পরিবারকে। আবার সারাদিন কারো পক্ষে মশারির ভেতর অবস্থান করাও সম্ভব নয়,কিংবা এরোসল বা কয়েলও সারাদিন জ্বালিয়ে রাখা কার্যকর নয়। এই ক্ষেত্রে সহজ সমাধান হলো মশাকে বাহির হতে ঘরের ভিতর প্রবেশে বাঁধা দেয়া। বেশীরভাগ মশাই কিন্তু আমাদের ঘরে প্রবেশ করে জানালা দিয়ে। এখন সারাদিন দরজা বন্ধ করে রাখা গেলেও জানালা তো বন্ধ করে রাখা সম্ভব নয়। বেশ কিছু ফ্ল্যাট-এপার্টম্যান্টে দেখা যায় জানালায় Mosquito Net দেয়া আছে। কিন্তু বেশীরভাগ ঘরের জানালায় এই নেট নাই। জানালায় এটা দেয়াও কষ্টসাধ্য ও খরচের ব্যাপার। আরেকটি বিষয় হলো এই নেটের কথা ভাবলেই দুটো বিষয় সবার আগে মাথায় আসে- নেট লাগালে জানালা খোলা বন্ধ করা যাবে কিনা ও নেট দিয়ে পর্যাপ্ত আলো বাতাস আসবে কিনা।
এই সমস্যার সমাধান খুজঁতে গিয়ে আমি অনলাইনে একটা মশারীর নেট তৈরীর উপায় পেয়েছি যেটা জানালার ভেতরের পাশে লাগানো যায় ও যখন ইচ্ছা খোলা বাঁধা করা যায়। আমার বাসায় বেশ কিছু পুরোনো মশারী ছিলো। জানালার সাইজ বরাবর মশারীগুলোকে কেটে Velcro দিয়ে আমি জানালার উপর লাগিয়ে দিয়েছি। এতে করে জানালাও খোলা রাখতে পারছি ও নেটের কারণে মশাও ঢুকতে পারছেনা।



ভেল্ক্রোর দাম অনেক কম। মাত্র ১০০ টাকায় ২৫ ফুট ভেল্ক্রো কিনেছি আমি। পুরো রোল কিনলে আরো কম দামে কিনতে পাওয়া যাবে। ভেলক্রোতে দুটা অংশ থাকে। যেই অংশ দেয়ালে লাগবে তার নাম 'হুক', আর যে অংশ মশারির সাথে লাগবে তার নাম 'লুপ'।আমি ভেলক্রো ব্যবহার করেছি ২ ইঞ্চি সাইজের। এগুলো ১/২" সাইজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের পাওয়া যায়।ভেলক্রোর নীচে আমি বোর্ডের বিট লাগিয়েছি ডেকোরেটিভ পারপাসে। আপনারা চাইলে ভেলক্রোর হুক বা নীচের অংশটি সরাসরি ওয়ালে লাগাতে পারেন।
প্রথমে 'হুক ' অংশটি জানালার চারপাশে 'সল্যুশন গাম' দিয়ে অথবা স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে।এরপর সেই সাইজের করে কাঁটা মশারির বর্ডারে 'লুপ' লাগিয়ে নিতে হবে। ব্যস শেষ। হয়ে যাবে মশার নেট।



জানালা বন্ধ করতে হলে নেট তুলে জানালা বন্ধ করা যাবে, আবার খুলতে চাইলে নেট তুলে জানালা খুলে আবার হুক আর লুপ লাগিয়ে দিতে হবে।


ভেলক্রো আশেপাশের টেইলার্সের দোকানে অথবা বাজারের সুঁই-সুঁতোর দোকানে পাওয়া যাবে। কয়েকটা জানালা থাকলে একসাথে একরোল ভেলক্রো কিনে ফেলতে পারেন।আর বাসায় পুরোনো মশারী না থাকলে বাজার থেকে মশারীর কাপড় বা ফাইবার নেট পাওয়া যায় সুলভ মূল্যে।যদি আপনি কোন কারনে ভেলক্রো কিনতে না পারেন তাহলে কাপড় শুকানোর ক্লিপ ব্যবহার করেও আপনি এই নেট স্থাপন করতে পারেন।ঘরের সবকটি জানালা যদি আপনি নেটের আওতায় এনে ঘর ভালোভাবে পরিস্কার করে ঘরকে সম্পূর্ণ জমাট পানিমুক্ত রাখেন তাহলে ডেঙ্গু মশা থেকে আপনার নিরাপদ থাকার সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ।
আপনার চারপাশ পরিস্কার রাখুন। নিজে ভালো থাকুন ও অন্যজনকেও ভালো রাখুন।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

×