somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনার কূটচাল ও জেদ দীর্ঘতম দুর্ভোগের পথে ঠেলে দিচ্ছে আওয়ামীলীগ ও তার হাজার কর্মীসমর্থককে!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্ট্র, দল ও সমর্থকরা স্থায়ী। সরকার, নেতা ও সিজনাল পদলেহীরা অস্থায়ী। বাংলাদেশ নামক রাস্ট্র, দল আওয়ামীলীগ ও তার হাজারো সমর্থক খেয়ে না খেয়ে এখানেই থাকে, থাকবে। এমন কোনো কম্ম হাসিনার করা ঠিক নয়, যাতে নিরপরাধ আওয়ামীলীগমনা নাগরিকদের এদেশে বসবাস ঝুঁকিপূর্ণ হয়। অথচ সে ঝুঁকিই এখন হাসিনা নিচ্ছেন।

খুবই তাজ্জবের ব্যাপার এতবড় দলে 'সত্য' কথাটা হাসিনার সামনে কেউ বলছেননা। অবশ্য এ ধরনের সত্যকথা শুনার ইচ্ছা হাসিনা ও তার বাবা কারোরই ছিলনা। আর 'অজ্ঞাত' কারণে একবার আওয়ামীলীগ সমর্থন করেছেন এমন লোক হাজারো কুকর্ম চর্মচক্ষে দেখার পরও লীগের পক্ষে সাফাই গাইতে থাকেন। এহেন মনোলিথিক দল আজকালকার যুগে বিরল। কিছু মানুষ নির্বোর্ধের মত জামাতে ইসলামীকে মৌলবাদি দল বলে লেখালেখি করে। তাদের জ্ঞাতার্থে বলছি- এদেশের প্রধান মৌলবাদি দল আওয়ামীলীগ! অন্তত: মৌলবাদ শব্দটার মানে যদি আমরা বুঝে থাকি।

ভারত, র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, একাত্তর টিভি, মুন্নিসাহা ইত্যাদি ধরনের কিছু চরম গণবিবর্জিত ও গণভিত্তিহীন শক্তির জোরে হাসিনা আওয়ামীলীগকে কোটি-কোটি নিরস্ত্র মানুষের মুখোমুখি দাড় করিয়ে দিয়েছেন। আমি বলছিনা যে, বিএনপি ও জামাতের মুখোমুখি! বরং জনগণের মুখোমুখি। করুণা হয় যে, এই সে আওয়ামীলীগ যারা ১৯৭০ সালে এ ভুখন্ডের প্রায় শতভাগ মানুষের প্রাণভোমরা ছিল। মুজিব ও তার সহচররা নির্ভয়ে বাংলার মাটি চষে বেড়িয়েছেন। অজানা গাঁয়ের লোক, বধুরা তাদের আত্নার আত্নীয় মনে করেছে। চিড়া, মুড়ি, নাড়ু দিয়ে আপ্যায়িত করেছে।

আজ সে আ'লীগ র‌্যাব, পুলিশের বেস্টনি পেরিয়ে আসুনতো দেখি খোলা ময়দানে?

কথা পরিস্কার। এদেশের মানুষ রাস্ট্রের কাছে বড় বড় রসগোল্লা চায়না, পায়ওনা! পাচঁ বছর পরপর তাদের যৎসামান্য কদর বাড়ে। একটা "ভোট" দিতে পারে। এ ভোট হাসিনার ও ১টা, খালেদারও ১ টা, আব্দুল আউয়াল মিন্টুরও ১টা, রিকশাচালক আইজুদ্দিনেরও ১টা। অন্তত: এ একটা ইভেন্টে সবাই সমান! তাছাড়াতো কত আইন, বিধি, নীতি, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স! এ স্বাধীন ও সমান শক্তির "ভোট" জনতার বিরাট অধিকার।

কিছু দেশদ্রোহী জারজ উপদেস্টা বা নিজের কূটচাল/জেদ বা ভারতের পরামর্শে হাসিনা সম্পূর্ন নিজের ক্ষমতায় সংবিধানের একটি পরিবর্তন করেছেন যার অপর অর্থহল "পাবলিকের আর ভোট দেয়ার দরকার নাই। আমিই আজীবন ক্ষমতায় থাকব। তারপরে আমার পোলা, নাতি ইত্যাদি ইত্যাদি।" তার বাবা এ একই কাজ সরাসরি করেছিল। এখন এ কথা বলা বাড়াবাড়ি হবেনা যে- আ'লীগকে ভোট দেয়া খুবই রিস্কি। কারণ ক্ষমতায় গিয়েই সে আপনার ভোটাধিকার হরণ করবে!!

তাই নীতিবান নাগরিকরা আওয়াজতুলুন- মিস হাসিনা। প্লিজ গেট লস্ট।
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×