somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের মুসলমান আজ দুই ভাগে বিভক্ত

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু দিন থেকে বাংলাদেশে নাস্তিক-মুরতাদ নিয়ে সমাজের শীর্ষ পর্যায় থেকে প্রান্তিক মানুষ পর্যন্ত চায়ের কাপে প্রচন্ড ঝড় তুলছে। যে নাস্তিক তার নাম মুসলমানী হলেও তার তো কোন ধর্মে বিশ্বাস নেই, কাজেই সে মুসলমান নয়। এই বাংলাদেশে যারা নিজেকে মুসলমান মনে করেন আমার মনে হচ্ছে তারা আজ দুভাগে বিভক্ত। প্রথম পক্ষ হচ্ছে, তারা মহান আল্লাহ পাক ও হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কোন তুলনা ও কটুক্তি করেন না এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে তারা মহান আল্লাহ পাক ও হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে তুলনা ও কটুক্তি করেন।

প্রথম পক্ষ হচ্ছে যারা মহানবী (সঃ) এর সুন্নত, সাহাবায়ে কেরাম, পীর-অলিআউলিয়া ( বড়পীর আব্দুল কাদের জীলানী, খাজা মঈন উদ্দিন চিশতী, হযরত শাহ্ জালাল (রঃ) ইত্যাদি ) এর অনুসারী। তারা মনে করেন মহান আল্লাহ তায়ালা কোন ভূল করেননি বা করেননা। হযরত মুহাম্মদ (সঃ) কে সৃষ্টির জন্য আল্লাহ সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন। তারা হযরত মুহাম্মদ (সঃ) কে কারও সাথে তুলনা করেন না্ । হযরত মুহাম্মদ (সঃ) সম্পূর্ণ নিষ্পাপ ও সমালোচনার উপরে। তারা মনে করেন সাহাবায়ে কেরামগন, পীর অলি-আউলিয়ারা (ভন্ড পীর ব্যতীত) আল্লাহর প্রিয় মানুষ । সাহাবায়ে কেরাম ও পীর-অলি আউলিয়ারা হযরত মুহাম্মদ (সঃ) কে যথাযথ অনুসরন করে এসেছেন তাই সাহাবায়ে কেরাম ও পীর-অলি আউলিয়ারা অনুসরনযোগ্য। তারা মনে করেন ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। যারা ধর্মের নামে বোমা মারে, মানুষ হত্যা করে, রগ কাটে তারা ধর্মের বরখেলাপ করছে। এই প্রথম পক্ষ হচ্ছে আহলে সুন্নাতুল জামাত।

দ্বিতীয় পক্ষের মধ্যে আবার দুইটি ধারা আছে। প্রথমটি হচ্ছে ওহাবীবাদ ও
২য়টি হচ্ছে মওদুদীবাদ। ওহাবীবাদ হচ্ছে বর্তামন হেফাজতে ইসলাম আর মওদুদীবাদ হচ্ছে বর্তমান জামাত-শিবির।
হেফাজতে ইসলামের সভাপতি আহমদ শফী তার ‘ভিত্তিহীন প্রশ্নের মুলৎপাটন’ বইতে লিখেছেন, ‘‘আল্লাহ মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন কিন্তু বলেন না। আল্লাহ ওয়াদা খেলাফ করার ক্ষমতা রাখেন কিন্তু করেন না।’’
তিনি তার আরেক বই ‘ত্বাকভিয়াতুল ঈমান’ বইয়ের ৬১ পৃষ্ঠায় লিখেছেন,‘‘নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের বড় ভাইয়ের মত, উনাকে বড় ভাইয়ের মত সম্মান কর, এর বেশী নয়।’’
‘‘নবীর মর্যাদা উম্মতের মধ্যে গ্রামের চৌধুরী ও জমিদারের মত।’’তারা মনে করেন নবী করীম (সঃ) অন্য সব মুসলমানের মত একজন সাধারন মানুষ। (নাউযুবিল্লাহ)

আবুল আলা মওদুদী তার ‘তাফহীমাত-২য়খন্ড-২৮১পৃষ্ঠায় লিখেছেন,‘‘যে ক্ষেত্রে নর-নারীর অবাধ মেলামেশা, সেক্ষেত্রে যেনার কারণে (আল্লাহ পাকের আদেশকৃত) রজম শাস্তি প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম।” (নাঊযুবিল্লাহ)’’

“ফেরেশতা প্রায় ঐ জিনিস যাকে গ্রীক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবী-দেবতা স্থির করেছে।” (নাঊযুবিল্লাহ) (তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা)
“নবীগণ মা’ছূম নন। প্রত্যক নবী গুনাহ করেছেন।” (নাঊযুবিল্লাহ)(তাফহীমাত, ২য় খন্ড, ৪৩ পৃষ্ঠা)

“সাহাবাদিগকে সত্যের মাপকাঠি জানবে না।” (নাঊযুবিল্লাহ)
(দস্তরে জামাতে ইসলামী, ৭ পৃষ্ঠা)

আমি সকল মুসলমানদের বলব, আপনার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন কোন পক্ষে থাকবেন। মহান আল্লাহ আমাদের সবার ঈমান ও আমল হেফাজতে রাখুন। আমিন।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×