somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবতা থেকে বলছি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শার্টের পেছনটায় হালকা একটু টান পরতেই
আমার আর বুঝতে বাকি রইল
না এটা ছয় নম্বর। লাস্ট তিন
ঘন্টা ধরে ট্রেনের
জন্যে অপেক্ষা করতে করতে মেজাজটা খিটখিটে
হয়ে আছে,এর মধ্যে আবার
এইগুলা একটার পরে একটা পিছুই
ছাড়তে চায় না।
ভাবলাম পিছন ফিরে বড়
করে একটা ঝাড়ি দিব, কিন্তু তা আমার
ভাবনা ভাবনাতেই রয়ে গেল।
দেখলাম, পাচঁ-ছয় বছরের
একটা ছেলে করুণ মুখ করে আমার
শার্টের পেছনের
কোণাটা ধরে দাড়িয়ে আছে,
চোখগুলো এত মায়াময়
যে দেখে চোখ সরাতে পারছিনা আমি।
ছেলেটার পরনে একটা ছেড়া টি-
শার্ট,ময়লা জমতে জমতে সেই টি-
শার্টেরও রঙ চেনার উপায় নেই, টি-
শার্টের কল্যানেই তার হাটু পর্যন্ত
ঢেকে রয়েছে,তাই আর নিচে কিছু
পরেছে কিনা বুঝা যাচ্ছে না।
"ভাই দুইডা টেহা দেন না, সারাদিন
কিছু খাই নাই"
আমি জিঙ্গাসা করলাম তোর নাম কি?
ও বললো সুমন।
আমি আবার জিঙ্গাসা করলাম, থাকিস
কোথায় ?
ও বললো, এইহানেই থাকি,ইস্টিশনেই।
'এই বলে রেল-লাইনের উপর
দাড়িয়ে থাকা ট্রেনের
একটা অকেজো বগির
দিকে ইশারা করল'
আমি আবার বললাম, তোর বাবা-মা তোর
সাথে থাকে না?
'অনেকটা উৎসাহ নিয়েই
প্রশ্নটা করলাম আমি।
কিন্তু ও বললো, বাপে ফালাই
থুইয়া গেছেগা আর মা'য় পাগলী।
"নির্বিকার ভঙ্গিতেই সুমন বলে যায়
কথাগুলো যেন এমটাই হওয়ার ছিল"
আমি আবার বললাম, তুই তাহলে একাই থাকিস?
'অবাক হয়েই জিজ্ঞেস করলাম আমি,,,
- না, আমার লগে বল্টু,করিম
এরাও থাকে।
আমি ভাবলাম, আমার কাছে তো কিছু টাকা
আছেই,,,,
এটা ভাবতেই সুমন বলে উঠলো "ভাই, দেন না দুইডা টেহা"
আমি বললাম, দুই টাকা দিয়ে কি খাবি? চল
আমার সাথে।
তাই ওকে নিয়ে একটা হোটেলে গেলাম,,,
আর দুজনই ডিম দিয়ে পেট ভরে খেলাম।
খাওয়া-দাওয়া শেষ করে বার হওয়ার পথে ও আমায় বললো, আফনের
কাছে দুইডা টেহা চাইছি আর
আফনে আইনা ডিম-পোলাও
খাওয়াইলেন, আর
কোনো কোনো সাব
আছে টেহা চাইলেই গালি-গালাজ
করে, কয়
আমরা নাহি নেশাখোর,কেউ কেউ ত
আবার চড়-থাপ্পরও মারে।
'কথা গুলো শুনতে শুনতে আনমনেই
চোখের
কোণে পানি চলে আসে আমার'
ভাবুন একবার,
যে সমাজ যে দেশ এই পথশিশু
গুলোর দুইবেলা খাবারের
নিশ্চয়তা দিতে পারে না,একটা ভাল
কাপড়ের নিশ্চয়তা দিতে পারে না।
এরাই আবার মৌলিক অধিকার-
মানবাধিকার
নিয়ে সভা সমাবেশে গলা ফাটায়
চিৎকার করে। এদের কি কোথায়
আটকায় না।
নাকি ওরা পথশিশু বলে ওদের
কোনো মৌলিক অধিকার
নেই,মানবাধিকার নেই। ওরা পথশিশু
বলেই কি ওদের মনে এই ঘৃণার বীজ
বপে দেওয়া হয় যে, তোমরা এই
সমাজের আবর্জনা, তোমাদের
কোন মূল্য নেই আমাদের কাছে,,,????
জানিনা আমার এই প্রশ্নের উত্তর কে দিবে,,,
তবে এটা জানি এই শিশুরাই আমাদের
দেশের ভবিষ্যৎ প্রজন্ম,,
তাই,
আসুন সকলে মিলে এদের পাশে দাড়াই,,,,
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×