এই জীবনটা কি?
এ জীবন মানেই তো টিকে থাকা
মৃত্তিকার বুঁকে বেচে থাকা।
বেঁচে থাকা মানেই জীবিকার পিছে ছুটে চলা
আর জীবিকা মানেই তো অর্থ সন্ধানে উদভ্রান্ত পথিক
বড় হতে চাওয়া।
বড় হতে চাওয়া মানেই অপরকে নিচে ফেলা
পাপের পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়া
ছলনা, বল অথবা কৌশলের জোরে বিখ্যাত হওয়া।
তারপর…..,, বিলাসিতা
ভাসিয়ে দেওয়া দেহটাকে স্বর্গ সুখের আশায়।
সুখের পরই কষ্ট
অতীত স্মৃতি রোমান্থন করে একাকী কষ্ট পাওয়া।
তবে কি জীবন মানেই কষ্ট?
হ্যা, জীবন মানেই এক কষ্টের পাহাড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


