somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপসংহারে একা একা/দেশভাগ ও অতঃপর বাংলাদেশ ।

২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আঁতুড় ঘর" এবং "ফিরে দেখা আঁতুড় ঘর" নামে পরপর দুটো ধারাবাহিক রচনা প্রকাশের পর একটি উপসংহারের প্রয়োজন বোধ করছি । রচনাটির একটা প্রেক্ষাপট আছে । যেমন আমি জন্মসুত্রে বাংলাদেশী হলেও অনেককাল পর্যন্ত দেশত্যাগের কারণ গুলো পড়ে জানার চেয়ে লোকমুখ থেকে জানার উপরই বেশী নির্ভর করতাম । যেন আমি নিজেই যেখানে ঘটনার অন্যতম পাত্র সেখানে নিজ অভিজ্ঞতার সংগে লোকমুখে শোনা অভিজ্ঞতা মিলিয়ে নিলেই নিহিত সত্য আহরিত হয়ে যাবে । ফলে একটা বিচিত্র মতামতের গল্প বা তার সংগে নিজের আবেগ দিয়ে একটা বিষয়গত অভিমুখ তৈরী করা হতো ।

প্রথম ধাক্কাটা খেলাম লেখক বন্ধু সুব্রত সেন এর কাছ থেকে । তার প্রশ্নটা ছিলো--তোমার কি জানা আছে যে বাংলায় কোন্‌ উপন্যাসের মূল বিষয়বস্তু দেশভাগ তথা বাংলাভাগ? বঙ্গভঙ্গ বা দেশভাগ নিয়ে বাংলা সাহিত্যে বড় মাপের কাজ কী কী ? প্রথম কথোপকথনটা টেলিফোনে হলেও অচিরেই তার সংগে আমার এই নিয়ে ঘন ঘন কথা হতে লাগলো । আর যত কথা হতে লাগলো আমি ততই অন্ধকার দেখতে লাগলাম । সম্পূর্ণ ভাবে বাঙালী'র দেশভাগ নিয়ে কোনো উপন্যাস বাংলাসাহিত্যে আছে কিনা জানিনা । অংশতঃ আছে । উপকাহিনী হিসেবে । যদি না থাকে তবে নেই কেন ? এই প্রশ্নটা নিয়ে আমি বেশ বিব্রত বোধ করি । বাঙালী'র এই ভারতীয় অংশে প্রশ্নটা বিশেষ আমলও পায়না এখন আর । বঙ্গভঙ্গের শতবর্ষে বাঙালী কিছুটা পেছন ফিরে দেখার চেষ্টা করেছে বটে, তবে তা বেদনার সমুদ্রে এক ঘটি সান্ত্বনার মতো ।

ঠিক এখান থেকেই আমার কাছে কিছু মতামত তৈরী হতে লাগলো ।যা একান্ত ব্যাক্তিগত মত হিসেবে গ্রাহ্য করা যেতে পারে । যেমন---
১) বঙ্গভঙ্গ বা দেশ ভাগ বাঙালী মনে মনে বোধ হয় মেনে নিয়েছিলো । এই বাঙালী কোন্‌ বাঙালী ? এই বাঙালী মূলতঃ সমাজপতি বাঙালী । এরা রাজনীতির কর্ণধার ছিলো । ভাগাভাগির সময়ে এরা সম্মতিসূচক মতামত দিয়েছে । লক্ষ্য ছিলো নিজ স্বার্থ । দেশভাগে এদের শুধু সম্পত্তি স্থানান্তরের জন্য সাময়িক আরামের ঘাটতি হয়েছে । আর কিছু নয়। এরা ধর্মে হিন্দু ও মুসলমান ছিল । তবে হিন্দুরা অনেকটাই বেশী ছিলো সংখ্যায় ।
২)বাংলাদেশ এক গ্রামমাতৃক অঞ্চলের ভূখন্ড ছিলো অন্ততঃ সেই সময়। তার ছিলো এক স্বয়ংসম্পূর্ণ সামন্ততান্ত্রিক গ্রাম ব্যবস্থা । বলাবাহুল্য সামন্তপ্রভুরাই ছিলেন গ্রামজীবনের সর্বেসর্বা, অভিভাবক । এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো যে এইসব প্রভুরা অধিকাংশ ছিলেন ধর্মে হিন্দু । অর্থাৎ বাঙালীজাতির মধ্যে ধর্মীয় সংখ্যালঘু । যদিও এসব বিষয় তখনকার দিনে এতো সংজ্ঞায়িত হয়ে উঠেনি। এরা কিছু শিক্ষিত ছিলেন , রাজনীতির খবরাখবর রাখতেন, রাখতেন কলকাতা কানেকশান এবং একসময় অর্থাৎ ৩০এর দশকেই বুঝে যান যে আর এখানে নয়, সরে পড়তে হবে । আর সরে পড়লেনও । ধারাবাহিকভাবে এই শ্রেণীটা সরে পড়ে ৩০ থেকে ৪০এর শেষ পর্যন্ত। ফলে ভেঙে পড়ে স্বয়ংসম্পূর্ণ গ্রামজীবন একটু একটু করে । তৈরী হতে থাকে দেশভাগের প্রেক্ষাপট। তা এর কারণ কী? প্রথমত মুসলিম লীগের উত্থান এবং বৃটিশভারতে স্থানীয় স্বায়ত্বশাসনের সুযোগে বাংলায় মুসলিমলীগের টানা প্রায় দশ বছরের বাংলা শাসন ।
৩)এই অভিভাবকহীনতা যেমন একদিকে তেমনি অন্যদিকে রয়েছে বর্ণবিভক্ত হিন্দুসমাজের নিজস্ব ক্ষত। সেই ক্ষত তার মধ্যে বিভেদ তৈরি করেছিলো যা তার আন্তঃসামাজিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছিলো । এর সবচেয়ে লক্ষ্যনীয় দৃষ্টান্ত হচ্ছে নিম্নবর্ণের হিন্দুরা তৎকালীন নিম্নবর্ণের হিন্দুদের নেতা যোগেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে জিন্নার পাকিস্তান প্রস্তাবকে সমর্থন করে । শুধু সমর্থন করা নয়, রীতিমত পাকিস্তান মন্ত্রীসভায় ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হিসেবে যোগ দেন । নেতৃত্বের মোহ, অমরত্বের মোহ, ক্ষমতার মোহ ----তার উত্থান ও পরিণতি পৃথিবীর ইতিহাসে প্রচুর রয়েছে । তবে যোগেন্দ্র নাথ মন্ডলের পরিণতি খুবই করুণ হয়েছিলো । এবিষয়ে তার পরবর্তীতে মন্ত্রীসভা থেকে সরে যাওয়া উপলক্ষে যে পদত্যাগপত্রটি লেখেন তা দেশভাগোত্তর পর্যায়ের একটা দলিল বিশেষ ।(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×