somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কালিক কথন/৩

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'সাম্প্রদায়িকতা' শব্দটি বিগত প্রায় একশ বছর যাবৎ আমাদের এই উপমহাদেশে খুব চেনা । প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের অনেকেরই জীবন এর সঙ্গে জড়িয়ে আছে । সাম্প্রদায়িকতার প্রায়োগিক রূপ হয়তো আমরা অনেকেই দেখিনি অথবা কেউ কেউ দেখেছি, তবে ছাপার অক্ষরে তার নানাবিধ বিবরণ পড়েছি । পড়ে কোন একটা পক্ষ নিয়েছি, তর্ক করেছি, আমার কথাই শেষকথা, এটা প্রমাণ করার জন্য কেউ কেউ হাতাহাতি করেছি, কেউ কেউ আরো গভীর তত্ব ও তথ্যের খোঁজে নানান বই পত্র তছ নছ করেছি। অনেকেই এর মূল খুঁজতে গিয়ে বলেছি--এটা শিক্ষার অভাব থেকে হয়,এটা দারিদ্রের কারণে হয়, এটা ধর্মীয় কুসংস্কৃতির কারণে হয়,সম্পদের অসম বিকাশের কারণে হয়--কেউ কেউ আগ বাড়িয়ে এটা শ্রেণী সংগ্রামের একটা রূপ পর্যন্ত বলেছেন, কারণ আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াই নাকি অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গার মত দেখতে হয়। আর ঘটনা ঘটলেই আমরা মিডিয়া কর্তৃক জারিত হয়ে বিষয়টা নিয়ে ভাবতে বসি। শান্তির সময় ততটা ভাবিনা। শান্তির সময়টা এসব নিয়ে ভাবেন গবেষক,রাজনীতিক, এবং অবশ্যই দাঙ্গাবাজরা।

সাম্প্রদায়িকতা আসলেই একটা মনোভঙ্গী যা প্রাচীন । সময়ের সঙ্গে সঙ্গে অনেক প্রাচীনতাকে আমরা বর্জন করলেও কিছু কিছু ধরে রেখেছি । তার মধ্যে সাম্প্রদায়িকতা অন্যতম। এ পর্যন্ত ঠিকই ছিল । আধুনিক যুগে আমরা এর সঙ্গে জুড়ে দিয়েছি ধর্ম। তাতে এটার শক্তি অনেকগুন বৃদ্ধি পেয়ে নাম হয়ে গেছে 'ধর্মীয় সাম্প্রদায়িকতা'। এটা এখন এক অদৃশ্য অস্ত্র । আর এর বৈশিষ্ট হল এই অস্ত্র চালনা করতে হয়না । এই অস্ত্রই তার বাহককে চালনা করে থাকে ।

'সাম্প্রদায়িকতা' শব্দটি এসেছে সম্প্রদায় থেকে । আমাদের সমাজ বলতে আমরা যা বুঝি তা ঐ ভিন্ন ভিন্ন সম্প্রদায় দ্বারাই নির্মিত । আর এই সম্প্রদায় শুধু ধর্মেরই হবে তার কোন মানে নেই। সম্প্রদায় অনেক প্রকারেরই হয় বা হতে পারে । তা সাম্প্রদায়িক ভেদাভেদ দেখে এখন আমি যদি বলি, না আমি কোন সম্প্রদায়ে বিশ্বাস করি না ।--কথাটা কথার কথা হতে পারে । যার সবটুকু সত্য নয় । কারণ আমি চাই বা না চাই আমি সমাজের, সম্প্রদায়ের যে মানবযুথ তারই অংশ । এখন আমি যদি বলি, না আমি এই ভেদাভেদ থেকে মুক্তি চাই । এটাও একটা কথার কথা হয়ে যাবে । কারণ আমি মুক্তি পেলেও এই সমাজেই থাকব । ফলে কোন না কোন সম্প্রদায়ের হাতেই আমি পড়ব। আর কখনো সম্প্রদায়গুলোর মধ্যে অশান্তি তৈরি হলে আমি তার থেকে রেহাই পাবনা । তার অনেক নজির আছে । আমাদের দাঙ্গার ইতিহাস ঘাটলে জানা অজানা অনেক নিহত হৃদয়ের কথা যেন আজও কোন সচেতন পাঠক ঠিকই অনুভব করেন ।

আমাদের, মানে বাঙালিদের ধর্ম নিয়ে দাঙ্গার ইতিহাস খুব প্রাচীন নয়। মোটে কমবেশি একশ বছর । শুরুটা ১৯০৫এর বঙ্গভঙ্গ দিয়েই বলা যায়। দেখা যায় বঙ্গভঙ্গ নিয়েই বাঙালি হিন্দু মুসলমান এই দু'ই ভাগে ভাগ হয়ে যায়। আমার ধারণা এযাবৎ প্রকাশিত এ সম্পর্কিত ইতিহাস খুবই ঘোলাটে ও পক্ষপাতদুষ্ট । তবু তার ভেতর থেকে একটা বিষয় বের করে আনা যায় যে বঙ্গভঙ্গ নিয়ে সাধারণ মানুষের কোন আগ্রহ বা মাথাব্যাথা ছিলনা । থাকার কথাও না । শাসকের কুটনীতির আঁতুড়ের খবর আম জনতার জানার কথা নয় । এছাড়া তৎকালীন যোগাযোগ ব্যবস্থাও তার একটা কারণ । অবশ্য তাদের আগ্রহ এবং মাথাব্যথা দুটোই তৈরী করে উপহার হিসেবে দেয়া হয়েছিল । আর পরে যখন হোতারা রণে ভঙ্গ দিলেন এবং নির্বিঘ্নে ঘরে ফিরে গেলেন, তখন, ততদিনে আগ্রহ আর মাথাব্যাথা দেখা গেল মনে এবং মাথায় যুগপৎ ঘা'য়ে পরিণত হয়ে গেছে । অতঃপর ঘেয়ো বাঙালি স্বজন হত্যার নিগূঢ় অন্ধকারে মেতে উঠলেন উল্লাসে ।

আমাদের এই পারস্পরিক বিদ্বেষের ইন্ধন অবশ্য পেয়ে গিয়েছিলাম আমরা তৎকালীন স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে । আর সেই আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতার বীজ বপনের আয়োজন চলছে তখন সেই ক্ষমতাবীজের ভাগ নিয়ে শুরু হয়ে গিয়েছিল দর কষাকষি । অভ্যন্তরীণ নানা উপদলে তখন আন্দোলনকারীরা বিভক্ত । বৃটিশরাজ সেই সময়েই নেমে পড়লেন আসরে । শাসনের সুবিধার্থে সংস্কারমূলক আপাত নিরিহ 'বঙ্গভঙ্গ' প্রস্তাবটি আনলেন এবং বাজীমাত করলেন । পরবর্তীতে বঙ্গভঙ্গ রদও করলেন । কিন্তু ততদিনে আমাদের এই পারস্পরিক সম্পর্কের অবনতি যা হওয়ার তা হয়ে গেছে ।
(চলবে)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন লেখা একটি বিষন্ন কবিতা

লিখেছেন সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪




বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।

মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট... ...বাকিটুকু পড়ুন

×