somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে বৃষ্টি ছিল ।বৃষ্টি এবং ঝড়।শেষ রাতে।ভীষণ বাজপড়ার শব্দে ঘুম ভেঙে গেল ।ঘর অন্ধকার।জানালার পর্দার ফাঁক দিয়ে বিদুত্‍ চমকানো আলো আসছে ।আলো চমকানো যত তীব্র হয়, আমি তত আতঙ্কে দু'কান চেপে ধরি।বাজ পড়ার শব্দে কেমন যেন লাগে।ঠিক আতঙ্ক নয়।ভয়হীন আতঙ্ক।ছোটবেলায় ঈদ পূজায় কত পটকা ফুটাতাম ।কই,কোন শব্দকে তো এমন লাগে নি ।ইদানীং কোন শব্দই সহ্য করতে পারি না ।কেউ কথা বললেও বিরক্ত লাগে ।একটা দু:সপ্ন দেখছিলাম ।সপ্নভঙ্গে বাজের প্রতি কৃতজ্ঞতা অনুভব করি ।আমি সাধারঢ়ত সপ্ন খুব কম দেখি ।কিন্তু আজকাল ঘনঘন দু:সপ্ন দেখি ।সকালে উঠে ফ্রযেড, ইয়ুং এর ঘাড়ে সব চাপিয়ে ভার্সিটি যাই ।লাভ হয় না ।মাথা মানলেও মনে মানে না।কেমন খচখচ করতে থাকে ।বেশিক্ষণ হয় নি ঘুমিয়েছি ।ফুটবলের নেশাটা ছাড়তে পারি নি ।মধ্যরাতে খেলা দেখা পুরানো অভ্যাস ।বাবা মাঝে মাঝে রাত জাগতে দেখে শুয়ে পড়তে বলেন ।বাবার কন্ঠে শাসনের সুর থাকে না ।রাত জাগলে শরীর খারাপ হবে-এই কথাটা শাসনের গলায় বলতে না পারার আক্ষেপ এবং সন্তানের স্বাস্থহানির আশঙ্কা এই দুয়ের মিশেল থাকে ।আমি সাধারণত উত্তর দেই না ।বাবাও আর তেমন কিছু বলেন না । ঘুমুতে দেরি হয়েছিল ।বৃষ্টির বেগ বেড়ে চলেছে ।তার সাথে অন্ধকার ঘরের ফ্যানের শব্দ যোগ হয়ে কেমন শরীর এলিয়ে দেয়ার মত পরিবেশ তৈরি হয়েছে ।চোখ ঢুলে আসে ।বাজ পড়া থেমে গেছে । ও ঘর থেকে গোঙানির আওয়াজ আসছে ।বাবার শরীর ভালো না ।কয়েকদিন আগে স্ট্রোক করেছিলেন।মাথায় কিছুটা সমস্যা হয়েছে।রাতে ঘুম হয় না ।মাথা ধরে বসে থাকেন ।আর অস্ফুট শব্দ করেন ।মা পাশে বসে গায়ে হাত বুলিয়ে দেন ।আগে আমিও পাশে বসে নির্ঘুম রাত পার করতাম ।আর করি না ।দু'কান চেপে ঘুমানোর সাধনা করি ।একসময় স্থুল মাংসের শরীরে আদিম ঘুম চেপে আসে।আমি এখনো তাই করলাম ।এক কান বালিশে আর অপর কান বাহুতে চেপে শুন্য নীরবতা তেরি করি ।বাবা খুবই সৌখিন মানুষ ।গল্প করতে ভালো বাসেন ।ঘুরতে ভালোবাসেন ।আমি কত রাতে বারান্দায় বসে যুদ্ধের গল্প শুনতাম।তারপর বাবার যুদ্ধের গল্প আরেকটু রঙ চড়িয়ে স্কুলের বন্ধুদের শুনাতাম ।এ কথাগুলো তার জন্য আর প্রযোজ্য নয় ।এখন তিনি ভালোমত কথা বলতে পারেন না ।হাঁপিয়ে যান ।তার ঘোরার জায়গা এখন কলেজ গেটে সোওরাওয়ার্দী আর ঢাকা মেডিকেল।কিছুদিন প্রাইভেটে চেষ্টা করেছি ।টাকায় কুলোয় নি । কঠিন অসুখ ।টাকা দরকার ।জোগাড় হয় নি ।কিছুদিন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দৌড়ালাম মন্ত্রণালয়ে।আমায় এক টেবিল থেকে আরেক টেবিলে ছুটতে হলো ।এক অফিস থেকে আরেক অফিস ।গ্রীস্মের তাপ তখন গায়ে লাগতো না ।মাসখানেক সে তাপ গায়ে মাখানোর পর সরকারী অফিসার পাঁচ হাজার টাকার একটা খাম ধরিয়ে দিলেন ।কিছু বিনা পয়সার পরামর্শ দিলেন ।সেদিনই আসার সময় মনে হল এবার বড় বেশি গরম পড়েছে।বাবা মন খারাপ করেন না।হয়তো করেন,বুঝতে দেন না।জমানো টাকা আর টিউশনির টাকায় সংসার চলে ।আর সরকারী ডাক্তারের ফ্রী ঔষধে শেষ মুহুর্তের অপেক্ষা করতে থাকেন ।মা নামাজ পড়েন ।সময়ে অসময়ে কোরান পড়েন ।কাল সোওয়াওয়ার্দীতে একবার যাওয়ার কথা ।ঘুমানো দরকার ।দুহাতে আরো জোরে কান চেপে ধরি ।সকাল সকাল উঠতে হবে ।নিজে থেকে না উঠলে কখনো ডাকবেন না আমার ঘুমের অসুবিধা হবে বলে ।তারপর অসুস্থ শরীরে কাওকে না নিয়ে একাই চলে যাবেন ।সারাজীবনের অভ্যাস।সবকিছু একা করতে ভালোবাসেন ।আমার বৃষ্টির শব্দে ঘোর লাগে ।তন্দ্রা আসে ।

মায়ের ডাকে ঘুম ভাঙে ।ঘড়ি দেখি।অনেক দেরিতে হয়ে গিয়েছে ।বাবা নিশ্চয় একা চলে গিয়েছেন ।আমাকে ডাকেন নি ।মাকে ও নিশ্চয় ডাকতে দেন নি ।আমি তড়িঘড়ি করে ফোন দেই ।বাবা ফোন ধরে বলেন তিনি ঠিক আছেন ।সমস্যা নেই ।আমি তাড়াহুড়া করে কলেজ গেট রওনা দেই ।

আধাঘন্টা পর ।আমি কলেজগেটে দাঁড়িয়ে ছিলাম ।আমার চারপাশে অনেক মানুষ ।সামনে রক্তে ভাসা বাবার লাশ।গাড়ির চাকায় তার শরীর থেঁতলে গিয়েছে ।আমি বাকরুদ্ধ হয়ে তার পাশে বসে ছিলাম ।অনেক্ক্ষণ ।অনেকক্ষণ ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×