কিছু খুনি ধর্ষকের বিচারের বিরুদ্ধতার জল গড়িয়ে দাঁড়ালো হেফাজতে ইসলামীর "ঈমানি চেতনা" ও "ধর্ম অনুভূতি" ।
কিছু উগ্র নাস্তিক ধর্মের নামে বাজে কথা লিখেছে ।তাই তারা যদি ধর্ষণের বিচার চায় তবে তা গণ্য হবে না ।কারণ শাহবাগের সব(!) নাস্তিক।তাদের ধর্মানুভূতি নাই ।
স্বীকৃত যুদ্ধাপরাধী বাঁচাতে শিবির হরতাল দিল।মানুষ খুন হল ।তাদের ব্লগে হত্যার ঘোষণা দিল ।আমার দেশ পত্রিকা সাহায্য করল ।জামাত মন্দির ভাঙলো ।বাড়িঘর পুড়ালো ।তাদের কিছুই হল না ।কারণ তাদের নির্দিষ্ট ধর্মানুভূতি আছে।
মন্দির পুড়ানোয় কোন আঘাত লাগে নাই ।কারণ যারা পুড়িয়েছে তাদের নিজস্ব একটি ধর্মানুভূতির আছে ।
মন্দির পুড়ানোয় না লাগলেও ব্লগে হাবিজাবি লেখায় বিশাল আঘাত লেগেছে।কারণ যারা লিখেছে তাদের ধর্মানুভূতি নাই ।
সরকার কি অপরাধ বিচার করছে কার ধর্মানুভূতি আছে বা নাই তার ভিত্তিতে?না কৃতকর্মের ভিত্তিতে?
ধর্মানুভূতি আছে এর ভিত্তিতে না আবার সাঈদী আর কাদের মোল্লাকে মুক্তি দেয়া হয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


