হে গজব প্রতিনিধি মাওলানা রুহী !
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মহান হেফাজতি এবং জামাতিগণ !
হে জ্ঞান তাপস মাওলানা রুহী !
আপনি আমার জ্ঞানচক্ষু উন্মিলীত করিয়াছেন ।ভবন ধস যে আসলে গজব ছিল তা বুঝিতে পারি নাই ।আপনি না বলিলে বুঝিতে পারিতাম না ।আপনি বুঝাইলেন যে, এই দূর্ঘটনা প্রকৃতপক্ষে গজব এবং ইহজাগতিক পরীক্ষার অবিচ্ছেদ্য অংশ ।এই নাস্তিক অবাধ মেলামেশা করা গার্মেন্টস শ্রমিকেরা দৈনিক পনের ঘন্টা একসাথে অপকর্ম করে এবং মাসশেষে পাঁচহাজার টাকা পাইয়া থাকে যা পার্থিব ভোগবিলাসের ব্যাবস্থায় সহায়তা করে ।তাহারা গ্রামে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে যা সম্পূর্ণ হারাম ।তাছাড়া তাহারা বেতন পাইয়া মাঝে মাঝে হলে যাইয়া দুই একটা বাংলা সিনেমাও দেখিয়া থাকে ।তাহারা প্রকৃতপক্ষে কঠিন অপরাধী এবং এ ধরনের থেঁতলাইয়া মৃত্যুর উপযোগী।তবে মূলত এ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন জনাব রানা এবং সরকার ।তাহারা এ পরীক্ষায় ফেল মারিয়াছেন ।তাই এ গজব নাযিল হইয়াছে ।তবে সরকার ও প্রধান পরীক্ষার্থী চাপা না পড়িলেও সাধারণ পরীক্ষার্থীরা চাপা পড়িয়াছে ।বৃথা যায় নাই ।স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের এ গজব সফল হইয়াছে।রডে রডে ফুঁড়িয়া এবং চাপা পড়িয়া এ গজব কার্যকর হইয়াছে ।এমনকি গর্ভবতী মা এবং ছোট শিশুও রেহাই পায় নাই ।গজব সমভাবে বন্টিত হইয়াছে ।
হে গজব প্রতিনিধি !আপনার এ ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট এবং পরিতৃপ্ত ।আপনাদের গজবের জয় হউক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন