
কাঁটাতার যদি
ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন না করে,
একদিন বাড়ির সংযোগও ফিরবে।
সেজন্যে যে তোমাদের 'একাত্তর' চাই!
আমি দোকান দেখাবো দাদা!
আমরা '৭১ এ কিনেছি গো ওখান থেকে!
পারবে তো দাম দিতে? আমি সাহায্য করব!
এক সাগর রক্তের বিনিময় বুঝে নিতে হবে!
আছে তো হিম্মত বাঙ্গালী দাদা?
নাকি ওপাশের কাঁটাতারেই সুখে আছ?
নিরাপত্তার মাঝে আছ?
ঠাট্টা কিংবা দয়া দেখাচ্ছ?
তাহলে যেন
খাতির করতে এসোনা ফের!
তোমার সাথে আড়ি থাকবে জেনো!
এসো না দাদা, আবার একসাথে হাটে যাব!
এসোনা গো, আবারও তাস পেটাব ভরা উঠোনে!
ঐ উঠোন ভাঙ্গা কাঁটাতারও সরিয়ে দেব!!
আসবে তো?
বল আসবে!
বল...
-ব্লগার পানিখোর
১০/১১/১৫ তারিখ
রাত ২/৫২
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




