মাদারীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত ৫ লাখ টাকা ছিনতাই
২১ শে জুলাই, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শফিক স্বপন হ মাদারীপুর থেকে: ফরিদপুর-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টেকেরহাটের বিশিষ্ট টিন ব্যবসায়ী রাধেশ্যাল কর্মকার নিহত হয়েছেন। ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর ৫ লাখ টাকা নিয়ে গেছে। ছুরিকাঘাতে রাধেশ্যাম কর্মকারের কর্মচারী অধীর সাহা আহত হন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অধীর সাহা জানান, বাকি টাকা আদায় করে মোটরসাইকেলে টেকেরহাট ফেরার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামলদি ব্রিজের কাছে পিছন থেকে আসা একটি ক্রিম কালারের প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় প্রাইভেটকারে থাকা ৫ ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী দুজনকে বেদম প্রহার ও ছুরিকাঘাত করে এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ওই প্রাইভেটকারযোগে দ্রুত পালিয়ে যায়। রাধেশ্যাম ও অধির সাহাকে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাধেশ্যাম মারা যান।
সূত্র:
আমাদের সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন