somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র কানাডিয়ানদের আমেরিকা ভ্রমণে কোনও ফি দিতে হবে না

২২ শে জুলাই, ২০১০ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতবন্ধু ব্রিটিশদের পরিশোধ করতে হবে, অস্ট্রেলিয়ানদের দিতে হবে, দিতে হবে আরও কাছের বন্ধুদেশের নাগরিকদেরও। তবে একমাত্র দিতে হবে না কানাডিয়ানদের। হ্যাঁ, আমেরিকা ভ্রমণে গেলে কানাডার নাগরিকদের আগের মতোই কোনো ফি দিতে হবে না। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকা ভ্রমণে উৎসাহদানবিষয়ক আইন ‘আমেরিকা ট্রাভেল প্রোমোশন অ্যাক্ট’ স্বাক্ষর করেছেন, যেখানে আমেরিকার সঙ্গে ‘ভিসা ওয়েভার মর্যাদা’ ভোগকারী ৩৬টি দেশের নাগরিকদের জন্য ‘কাম টু আমেরিকা’ প্রচারণার আওতায় ১০ ডলার করে ফি প্রদানের বিধান রাখা হয়েছে। কিন্তু মার্কিন কর্মকর্তাদের ভাষায়, ‘বিশেষ সম্পর্কের কারণে শুধু কানাডিয়ানদের আমেরিকা প্রবেশের সময় এ ধরনের কোনো ফি দিতে হবে না।’


মার্কিন অভিবাসন দপ্তরের সূত্রমতে, ২০০ মিলিয়ন ডলারের ‘কাম টু আমেরিকা’ প্রকল্পের লক্ষ্য হচ্ছে- ৯/১১’র টুইন টাওয়ার হামলার পর আমেরিকা প্রবেশে ব্যাপক ঝক্কি-ঝামেলা ও হয়রানি হয়, এমন নেতিবাচক ভাবমূর্তি মুছে ফেলে আমেরিকা ভ্রমণে উৎসাহী করার জন্য বিশ্বব্যাপী প্রচারণা চালানো। এর জন্য মার্কিন ভ্রমণ কোম্পানিগুলো ১০০ মিলিয়ন ডলার প্রদান করবে সরকারকে। আর বাকি অর্থ আসবে ‘ভিসা ওয়েভার মর্যাদা’ পাওয়া দেশের নাগরিকদের ১০ ডলার করে প্রদান করা অর্থ থেকে। এ কারণেই আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু বলে বিবেচিত দেশগুলোর নাগরিকদের আমেরিকা প্রবেশের সময় এখন থেকে ফি প্রদান করতে হবে। এ ক্ষেত্রে একমাত্র কানাডিয়ানরাই বিশেষ সুবিধা ভোগ করবে।


ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিওফ ফ্রিম্যান জানান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও পূর্ব ইউরোপের অধিকাংশ দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণে গেলে প্রবেশের সময় এই ফি দিতে হবে। ১/১১ ঘটনার পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণে আমেরিকায় ভ্রমণকারীদের ঘুরতে আসা উল্লেখযোগ্য পরিমাণ কমে যায়। এতে মার্কিন ভ্রমণ কোম্পানিগুলো ব্যাপক লোকসানের মুখে পড়ে। সরকারেরও পর্যটন খাত থেকে অর্থ উপার্জন কমে যায়। জিওফ ফ্রিম্যান বলেন, ‘১/১১ ঘটনার পর মার্কিনিরা বাইরের দেশগুলো না যাওয়ায় তারা আমাদের মনোভাব বুঝতে পারে না। আমরা তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের অংশীদার হতে চাই। আমরা চাই লোকজন আমেরিকায় ঘুরতে আসুক। নতুন আইন এ অবস্থার পরিবর্তন ঘটাবে।’ কানাডিয়ানদের ফি-বিহীন প্রবেশ সুবিধা বিষয়ে তিনি বলেন, ‘নানা দিক দিয়ে কানাডা আমাদের কাছে আদর্শ। আমরা দেখেছি, কতটা অসাধারণ দক্ষতায় তারা ভ্যাঙ্কুভার অলিম্পিক সম্পন্ন করেছে। এটি আমাদের বুঝিয়ে দিয়েছে, সাফল্য পেতে হলে কীভাবে কাজ করতে হবে।’


কানাডার পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, ২০০৯ সালে ২০ দশমিক পাঁচ মিলিয়ন আমেরিকান কানাডা ভ্রমণ করেছে, যা ২০০৮ সালের ২২ দশমিক ছয় মিলিয়নের চেয়ে নয় দশমিক দুই শতাংশ কম।
সূত্র: এখানে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×