somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরে কতো কথা মনে পড়ে রে.................

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ব্লগে কিছু লেখিনা আজকে Click This Link পোষ্টিংটা দেখে একটা ঘটনা মনে পড়ে গেলো । মনে হল কষ্ট হলেও লিখেই ফেলি ।

অনেকদিন আগের কথা,১৯৮৯-৯০ এর দিকের হবে । তখন প্রতিবছর মাদারীপুরে অনেক জাকজমক করে ওয়াজ মাহফিল হতো । প্রধান বক্তা থাকতেন আটরশী পীরের কোনো একজন খাদেম । ওই ওয়াজের শেষে বিরানী খাওয়াতো । আমরা বিরানী খাওয়ার লোভে সবাই ছুটতাম । কখন বিরানী দিবে এই আশায় বসে থাকতাম । ওখানে যাওয়ার আরো বড় কারন ছিলো ওয়াজ শোনার কথা বলে ইচ্ছা করলে সারারাত বাসার বাহিরে থাকা যেতো,আহ কি যে স্বাধীন লাগতো সেদিন নিজেকে । যেতাম ওয়াজ শুনতে ঠিকই কিন্তু ওয়াজ শোনার কোনোরকম ইচ্ছা থাকতোনা কারো মধ্যে. সবাই আশায় বসে থাকতাম কখন ওয়াজ শেষ হবে,কখন বিরানী দিবে । অনেক অপেক্ষার পরে মাইকে ঘোষনা এলো - এখন খাবার পরিবেশন করা হবে,সবাইকে একবার প্লেটে যা দেয়া হবে সেটুকুই সবাই খাবেন,কেউ ২য় বার নেয়ার চেষ্টা করবেন না । কেউ যদি ২য় বার নেন তাহলে তার আখেরী কলেরা হবে,যেটা কোনোদিনো ভালো হবে না এবং খাওয়ার সাথে সাথে পেট ব্যাথা শুরু হবে । আমাদের কী আর একবারের খাবারে হয়!! একবারে যা দিলো তা মুহুর্তেই শেষ, আরো খেতে ইচ্ছা করতেছে, আবার হুজুর যা বলছে.........বাপরে বাপ আখেরী কলেরা । আমাদের মধ্যে একজন বললো ধুর চল আবার বসি আখেরী কলেরা হলে হোক । আমরা খাওয়ার লোভে এতো বড় রিস্ক নিতেও রাজী হয়ে গেলাম ।

পেট ভরে খেয়েদেয়ে আমরা সবাই বাড়ীর দিকে হাটা শুরু করলাম,এর মধ্যেই আমার পেটে কামড় দিছে,আমি কই খাইছেরে আমার তো আখেরী কলেরা মনে হয় শুরু হয়ে গেলোরে............... এর মধ্যে আরো একজনের একই অবস্থা । আমরা দৌড়ে একটা মাঠে গিয়ে বসে পড়লাম এক সাথে আটজন । পুরা জামাতে :):):):):):):) এর পরে প্রাকৃতিক কর্ম শেষ করে বাড়ির দিকে যেতে যেতে আমরা তো টেনশনে শেষ । আমাদের তো মনে হচ্ছে হুজুরের কথা মতো আখেরী কলেরা হয়ে গেলো । আমাগো আর বাচোন নাই রে..................:((:((:((:((



পরে সকালে ঘুম থেকে উঠে ভয়ে ভয়ে টাট্টিখানায় গিয়া দেখি নাহ সবকিছু ঠিক আছে. নো চিন্তা ডু ফুর্তি ।

এরপর কোনো ওয়াজেই ২বারের নীচে খাই নাই । হেহেহেহে.........:P:P:P:P
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×