ভালবাসা, বসন্তে শুধু কোকিলেরই থাক!
২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাগুনের প্রথমদিনে কেঁদেছিল একটি হৃদয় পোড়া কাক। লোকচক্ষুর আড়ালে তার দগ্ধ হৃদয় ঝুলে ছিল বিদ্যুৎ-এর তারে। কষ্টে-ঘৃণায় ফুলে উঠেছিল গলার রুপালি পালক। কা-কা শব্দে প্রতিবাদ করেছিল, ডানা ঝাপটে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছিল ক্ষণিক।
খোঁপায় হলুদ ফুল গোঁজা নারীদের ভারি নিতম্বের ঢেউ আর বুকের ব্যালকনির দুর্বার আকর্ষণে হারিয়ে গিয়েছিল তার যত চিৎকার। প্রেমিকপ্রেমিকাদের ফিসফিস প্রেমালাপে চাপা পরে গিয়েছিল তার কর্কশ কা-কা ধ্বনি। কেউ শোনেনি তার কথা। কাকটি কা-কা শব্দে প্রতিবাদ করেছিল। কাকটি ভালবেসেছিল। কোকিলের বসন্তে কাকের কা-কা ধ্বনি চাপা পরে যায়। কাকটির ভালবাসা চাপা পরে যায়। কাকটি গুমরে কেঁদেছিল। কাকটি প্রতিবাদ করেছিল। কাকটি ভালবেসেছিল। কাক-এর ঘরে ডিম পেরে যাবে কোকিল। বসন্তে গান গেয়ে যাবে কোকিল।
শুধু বার মাস আবর্জনা খাবে কাক
ভালবাসা, বসন্তে শুধু কোকিলেরই থাক!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন