আসুন,একটি দৃশ্যকল্প আঁকি।
প্রত্যেক টা মানুষ চিন্তা চেতনায় আলাদা।অতএব,আমার দৃশ্যকল্প আপনার সাথে না ও মিলতে পারে।সেটা ব্যপার না।শুরুতেই বলে রেখেছি ..এই পোস্ট টা একটি ভাবনামূলক সময়ক্ষেপন পোস্ট।
চলুন,দৃশ্যকল্প টা আঁকা যাক।
আমি যে দৃশ্যকল্প আঁকবো,তা বিশেষ কিছু না।সে রকম কিছু সৃষ্টি আমার কর্ম না।দৃশ্যকল্প বা পেছনের ভাবনা টা কমন পড়ে গেলে দয়া করে গালি দেবেন না।
ব্যপার টা হঠাৎ করেই মাথায় আসলো।শেয়ার করতে চলে এলাম।
ও,আমার মাথা ব্যথা করছে খুব।এ কারণে এর কোনো অর্থ খুঁজে নাও পেতে পারেন।সেক্ষেত্রেও দয়া করে গালি দেবেন না।
এবার দৃশ্যকল্প টা আঁকি।
ধরুন,কোনো এক সাত সকালে দরজায় ধাক্কার শব্দে ঘুম ভেঙ্গে গেলো আপনার।বিরক্তি নিয়ে চোখ ডলতে ডলতে দরজা খুলে দেখলেন,আপনি নিজেই দাঁড়িয়ে আছেন দরজা ওপাশে।
না,আমি ভুল বলি নি বা আপনিও ভুল বোঝেন নি।দরজার এপাশে আপনি,ওপাশে ও আপনি।ঠিক যেমন টা আপনি আয়নায় দেখে থাকেন।
ধরুন,বাইরের আপনি ভেতরের আপনি কে বললো,সরি,ঘুম ভাঙ্গালাম।কেমন আছেন???
...................................................................................
কি করবেন আপনি????
সবার কাছে অনুরোধ,এটা কোনো ফান পোস্ট নয়।এটা একটি ভাবনামূলক সময়ক্ষেপন পোস্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

