( এটি একটি শ্রুতি উপন্যাস। আমি এর আগে কখনও ব্লগ লিখিনি। তাই এই উপন্যাসটা দিয়েই শুরু করলাম। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে। ধন্যবাদ। )
এক
- কাল রাতে পাশের বাসায় এক নতুন ভাড়াটে এসে উঠেছে।
- তাই নাকি ! তা কিরকম দেখলি ?
- সবে তো এলো। দেখাশোনার জন্য আরও দু চারদিন লাগবে।
- ওদের পরিবারে মেয়ে আছে ?
- আছে।
- দেখতে কেমন ?
-ভাল।
-শুধু ভাল ?
- এখন তোকে এর চেয়ে বেশি ভাল বললে তো আবার রেগে যাবি।
- না, রাগ করবো না। বল।
- মেয়েটার বড় বড় চোখ, ওই যে পটলচেরা বলে কি একটা শব্দ আছে না, অনেকটা ঐরকম,
- চোখাচোখি করেছিস ?
- না।
- পটলচেরা চোখ দেখে ফেললি, আর চোখাচোখি হল না !
- মেয়েটা তাকানোর সময় পায়নি হয়ত। নতুন বাড়িতে ওঠার ঝক্কি আছে না ! তাছাড়া গোছগাছের ব্যাপার আছে।
- তুই গিয়ে গুছিয়ে দিয়ে আয়।
- আমি কেন গুছিয়ে দিয়ে আসব !
- মেয়ের পটলচেরা চোখের কারণে।
- আরে না, ওটা তো কাব্য করে বললাম।
- তা কাব্য করে আর কি কি দেখলি ?
- মেয়েমানুষ দেখলে এমনিতেই কাব্য চলে আসে।
- ও, তা মেয়ের ফিগার কেমন ?
- ভাল।
- শুধু ভাল ?
- ওই তো চলে আর কি !
- চলে মানে কিরকম চলে ? ভেঙে বল।
- মেয়েটা মনে হয় স্পোর্টিং। খেলাধুলা করে।
-কিভাবে বুঝলি ?
-জার্সি পড়ে ঘুরে বেড়াচ্ছিল যে !
- জার্সির ভেতরে কিছু পরেনি ?
- সে আমি কি করে বলব !
- শুন, তোকে আমি হাড়ে হাড়ে চিনি বজ্জাত। এই যে এতক্ষন যা বললি তাতে পষ্ট বোঝা যায় মেয়েটাকে দেখে তোর চিত্তচাঞ্চল্য হয়েছে। আর ওই মেয়ে জার্সির ভিতরে কি কালারের ব্রা পরেছিল সেটা তুই কালকে রাত্রে হিল্লোলকে বলেছিস।
- হিল্লোল তোকে এই কথা বলল !
- বলল তো।
- আমার পিছপিছনে এত বড় মিথ্যাচার !
- মিথ্যা না সত্য সে তো পরের বিষয়। আর হিল্লোল সত্যবাদী ছেলে, ওর মুখে মিথ্যা আসে না।
- তুই ওকে মেপে দেখেছিস !
- সততার জন্য কাউকে মাপতে হয় না রে।
- আমি হিল্লোলের উপর মাইন্ড করলাম।
- তাতে ওর কি এসে গেল ! সত্য কথা শেয়ার করেছে বলেইকি ও খারাপ ?
- তুই ওর কথা বিশ্বাস করলি !
- বিশ্বাস না করে উপায় কি ! আর মেয়েটার নাম কি বল তো ?
- নাম জানি না।
- আমি জানি।
- কি জানিস ?
- ওই মেয়ের নাম হচ্ছে তাসনিম।
- ও, তুই কি করে জানলি ?
- হিল্লোল বলেছে।
- হিল্লোল কি করে জানলো ?
- তুই বলেছিস।
- না, আমি বলি নাই। এইটা পুরাই ব্লাফ।
- আমার মনে হয় না।
- শুন, ওই মেয়ের নাম তাসনিম না, ওই মেয়ের নাম ইরা।
- ইরা !
- হ্যাঁ।
- সুন্দর নাম।
- আমি আসলে,
- ধরা তাহলে পড়েই গেলি। ক্লাসের সময় হয়ে গেল রে। চলি।
- আচ্ছা, আমি নাহয়,
- আমি না হয় কি ?
- থাক। কিছু না।
- যাই।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



