একটি কথা বাকি ছিল, থেকেই যাবে।
দূরের থেকে দূরত্ববোধ কে সরাবে!
সমস্তটা হিংসা ছিল, লোক দেখানো।
ঘুমের নামে কোলের বালিশ পাশ ফেরানো।।
বয়স নাকি বাড়ছে আমার রাতারাতি!
ছায়ায় বসে খেলছি তবু জুলাভাতি।
এক-চিমটি রাগ ফুটিয়ে গরম জলে-
কথাটা আজ বলবো ভাবি খেলার ছলে।
দিন ফুরালে একলা আমি, কেউ ছিলনা!
বালির তলে বালিই থাকে আর কিছুনা।
একটি কথা বাকি ছিল, থেকেই যাবে।
সময় থেকে বয়সটাকে কে সরাবে!!

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




