somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ব্যর্থ ছেলে

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

এই ছেলে তোর নামটা কিরে?
দুপুর রোদে ঠায় দাড়িয়ে!
চোখ দুটো তোর লালচে কেনো?
কি করিস তুই রাত্রি জেগে?

তোর নাকি আজ মনটা খারাপ,
কই ফেলেছিস শুকনো গোলাপ!
কই রেখেছিস ভাবগুলোকে
মুঠোফোনের ব্যর্থ আলাপ?

এই ছেলে তুই বেকার নাকি?
খামোখাই কি আলসে ডাকি!
সামলে রাখিস খুচরোগুলো,
কয় টাকা তোর দোকান বাকি?

এই তোর এত দু:খ কিরে?
চার-পাঁচটা পৃষ্ঠা ছিড়ে ,
মুড়িয়ে রাখিস মনের খবর-
মনটা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২১৩ বার পঠিত     like!

ভুল দিন

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

একদিন সব ভুলই হবে,
ভুল শব্দে ভরবে শহর।
ফুটপাতটা থাকবে ফাঁকা,
ব্যস্ত রবে রাতের প্রহর।
শেয়ালগুলো থাকবে উপোষ,
স্লোগান হবে হুক্কা-হুয়া।
চাঁদ লুকাবে ছাদের আড়াল,
ট্র্যাফিক জ্যামে কাকতাড়ুয়া।

একদিন সব ভুলই হবে,
রিক্সাগুলোয় বাজবে বাঁশি।
আকাশ থেকে ঝরবে তারা,
টাকার দামে বিকবে হাসি।
ছেঁড়া ঘুড়ি ঝুলবে তাঁরে,
স্বপ্ন দেখা থাকবে মানা।
সেদিন ঘরে একটা ছেলে,
গুনবে বসে সর্ষে দানা।


বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

অতন্দ্রিলা

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৫

মনে আছে সেই রাত্রী,
ফিসফিসিয়ে কথা বলা?
"কেমন আছ?
-ভাল আছি।''
[
শব্দ এসে শব্দে লুকায়।
অশ্রুর গায়ে লবন মাখা-
কে মাখালো!!

দীর্ঘশ্বাস কি ভুলেই গেছ?
তোমার ঘুমটা সুখের মতন।
তাইতো শুধু চেয়ে থাকতাম,
হাটুর উপর থুঁতনি রেখে।
ভয়ে ভয়ে হাত-পা নাড়ি
যদি তোমার ঘুম ভেঙে যায়!!

ধর তুমি রাজকুমারী,
আর আমার হাতে সোনার কাঠি।
সোনার কাঠি ডোবার জলে,
যদি তোমার ঘুম ভেঙে যায়!!

ঘুম নিভিয়ে রাত্রী... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     like!

ঘৃণালাপ

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪

কেমন ছিল গতকাল?
ঘুনপোকাদের বারান্দা।
তিক্ত স্মৃতির উদাম রাতে,
চৌরাস্তার ধান্দা।

পাপ-পূণ্যের গহ্বরে-
ভিজলো শেষে শুকনো রোদ!
মলাট ছেঁড়া দিস্তা পাতায়,
লেখা ছিল "লজ্জাবোধ"।

একরোখা সব প্রশ্নগুলো,
শেষ রাতে কি বলা যায়?
ফড়িং ধরা শুন্য হাতে,
ভুল শহরের দরজায়।

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

ছেলেটা

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১

এই ছেলে তোর নামটা কিরে?
দুপুর রোদে ঠায় দাড়িয়ে!
চোখ দুটো তোর লালচে কেনো?
কি করিস তুই রাত্রি জেগে?

তোর নাকি আজ মনটা খারাপ,
কই ফেলেছিস শুকনো গোলাপ!
কই রেখেছিস ভাবগুলোকে
মুঠোফোনের ব্যর্থ আলাপ ?

এই ছেলে তুই বেকার নাকি!
নাকি দিচ্ছিস কাজের ফাঁকি
সামলে রাখিস খুচরোগুলো,
কয় টাকা তোর দোকান বাকি?

এই তোর এত দু:খ কিরে?
চার-পাঁচটা পৃষ্ঠা ছিড়ে ,
আগলে রাখিস মনের... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

অতন্দ্র

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

মাঝরাতে যখন তারাগুলো বিষন্নতায় চেয়ে থাকে বিদ্যুতিক বাল্বের দিকে। ইচ্ছে করে তাদের বলি, এসো এসো আমার লন্ঠনের ভিতর এসে বোসো। শিখিয়ে দাও কিভাবে অন্তরকে স্বপ্নহীন করা যায়। মাঝেমাঝে অন্তর শুন্য থাকা আশীর্বাদ। সত্যি বলতে, স্বপ্নহীন গভীর ঘুম হচ্ছে স্বর্গ পাওয়ার মত। (যদিও একটা পাঁচ ফুট ছয় ইঞ্চি স্বপ্ন মাঝেমধ্যেই আমাকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

খেলনা বাটির মন্ত্র

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩

পুরনো সব রাত
ভেজা জলের আঘাত,
ভালোবাসা কি মন পোড়ানোর যন্ত্র!
এসেছিল খুব অসময়
ভাঙ্গা কাঁচে শুরু অভিনয়
ভুলে গেছি আমি খেলনা বাটির মন্ত্র।

ভাজ করে রাখা শার্টটা,
খুব শিখে গেছি ঠাট্টা
নোনা জলে আয়না হলো সব সকাল।
খামে ভুল ঠিকানা,
একই সিঁড়ি ভাঙা
কোলবালিশে চাওয়া-পাওয়ার অন্তকাল।

শহরের কোন জানালায়-
প্রেম হাটু গেঁড়ে ক্ষমা চায়
হাঁটতে হাঁটতে চমকে তাকায় ফুটপাত।
সুর থেমে গেলে গাচ্ছি,
চোখ ভিজে গেলে হাসছি,
বুক ভেঙ্গে গেলে বলছি আছি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

স্বপ্ন-খুঁটি!

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৩

আজকাল তীব্র রাত্রীকে শুইয়ে রাখি সকালেই
তার অস্পষ্ট স্মৃতিরা মিশে যায় জলে,
যাবৎ স্মৃতিরা যেখানে থাকে।
তাই হয়তো আজকাল জলের রং অনেক গাঢ়-
সেই জল আঙ্গুলের মেরুদন্ড বেয়ে উঠে যায় মগজে
স্মৃতিতে বাড়ে কোলাহল।
পুলিশ, সাইরেন, চিৎকার, হুইসেল, টিয়ার গ্যাস-
মগজের গলিতে আজ কারফিউ!
গলির ও মাথায় যেখানে পোঁতা আছে কালের শেষ খুঁটিটা
দৌড়ে পেরিয়ে গেলেই সব অতীত, ভবিষ্যতের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

অস্তিত্ব

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৩

আজ কোন বন্ধুত্ব নয়,প্রেম নয়,
বিষাদের কান্না দেখতে চাই।
কালো ডাইরির মলাটে লিখে দিতে চাই-
একসময় তুমি জীবিত ছিলে!
তোমারও অস্তিত্ব ছিল;
ঐ দাঁড়কাকটার মত
অন্ধকার রাতের মত,
এক যন্ত্রণা কাতর নরকের মত;
আর ছিল দূর থেকে চেয়ে থাকা এক মানবিক বেশ্যা!

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

অভিযোগ

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০২

হাসে হাসে,
-কে হাসে?
যে দেখে না,
-কে দেখে না?
যে শোনে না,
-কে শোনে না?
.....(আমি ঈশ্বর).... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

ছায়াশুন্য মানব!

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কিছু কিছু মানুষের কোনকিছুতেই কিছু হয় না। কেন জানি তারা জীবনে কিছুই করতে পারে না। তাদের কোন কিছুই ঠিক হয়না। শেষ মুহুর্তে এসে তাদের হিসেবে গোঁজামিল লেগে যায়। যোগ-বিয়োগে ভুল হয়ে যায়। জীবনের সরল-সোজা পথগুলো হঠাৎ করেই বেঁকে যায়। তাদের সিগারেটের দাম থেকে জীবনের দাম কোন কিছুই ঠিক মত মেলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৬৬ বার পঠিত     like!

সেলুকাস

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

একটি কথা বাকি ছিল, থেকেই যাবে।
দূরের থেকে দূরত্ববোধ কে সরাবে!
সমস্তটা হিংসা ছিল, লোক দেখানো।
ঘুমের নামে কোলের বালিশ পাশ ফেরানো।।

বয়স নাকি বাড়ছে আমার রাতারাতি!
ছায়ায় বসে খেলছি তবু জুলাভাতি।
এক-চিমটি রাগ ফুটিয়ে গরম জলে-
কথাটা আজ বলবো ভাবি খেলার ছলে।

দিন ফুরালে একলা আমি, কেউ ছিলনা!
বালির তলে বালিই থাকে আর কিছুনা।
একটি কথা বাকি ছিল, থেকেই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

একদিন

লিখেছেন নিতান্ত অদ্ভুত, ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

একদিন সয়ে যায়,
সব ঠিকঠাক হয়ে যায়-
ঘষেমেজে ধুলো হয়, রাস্তা।
ফুটপাতে হাঁটা যায়,
সব ভুলে বাঁচা যায়-
পরের হিসেবটা সস্তা।

সময়ের কাঁটা নেই;
নেমপ্লেট সাঁটা নেই,
তারপরও ধরে থাকি ভাবসাব।
মনেমনে ধরে নেই-
ধরে-টরে করে নেই,
খামোখাই কিছুটা লাফঝাপ।

আজকাল ভাবি না,
ছুড়ে ফেলি, রাখি না।
সময়টা তৃতীয় পৃষ্ঠায়;
দিনকাল চলে যায়-
রাগ-ঘৃণা গলে যায়,
ভালবাসা বাঁচবার তেষ্টায়।।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৫০৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ