পুরনো সব রাত
ভেজা জলের আঘাত,
ভালোবাসা কি মন পোড়ানোর যন্ত্র!
এসেছিল খুব অসময়
ভাঙ্গা কাঁচে শুরু অভিনয়
ভুলে গেছি আমি খেলনা বাটির মন্ত্র।
ভাজ করে রাখা শার্টটা,
খুব শিখে গেছি ঠাট্টা
নোনা জলে আয়না হলো সব সকাল।
খামে ভুল ঠিকানা,
একই সিঁড়ি ভাঙা
কোলবালিশে চাওয়া-পাওয়ার অন্তকাল।
শহরের কোন জানালায়-
প্রেম হাটু গেঁড়ে ক্ষমা চায়
হাঁটতে হাঁটতে চমকে তাকায় ফুটপাত।
সুর থেমে গেলে গাচ্ছি,
চোখ ভিজে গেলে হাসছি,
বুক ভেঙ্গে গেলে বলছি আছি ঠিকঠাক।

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





