আজ কোন বন্ধুত্ব নয়,প্রেম নয়,
বিষাদের কান্না দেখতে চাই।
কালো ডাইরির মলাটে লিখে দিতে চাই-
একসময় তুমি জীবিত ছিলে!
তোমারও অস্তিত্ব ছিল;
ঐ দাঁড়কাকটার মত
অন্ধকার রাতের মত,
এক যন্ত্রণা কাতর নরকের মত;
আর ছিল দূর থেকে চেয়ে থাকা এক মানবিক বেশ্যা!

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





