আজকাল তীব্র রাত্রীকে শুইয়ে রাখি সকালেই
তার অস্পষ্ট স্মৃতিরা মিশে যায় জলে,
যাবৎ স্মৃতিরা যেখানে থাকে।
তাই হয়তো আজকাল জলের রং অনেক গাঢ়-
সেই জল আঙ্গুলের মেরুদন্ড বেয়ে উঠে যায় মগজে
স্মৃতিতে বাড়ে কোলাহল।
পুলিশ, সাইরেন, চিৎকার, হুইসেল, টিয়ার গ্যাস-
মগজের গলিতে আজ কারফিউ!
গলির ও মাথায় যেখানে পোঁতা আছে কালের শেষ খুঁটিটা
দৌড়ে পেরিয়ে গেলেই সব অতীত, ভবিষ্যতের স্বপ্ন শেষ।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




