অতন্দ্রিলা
১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে আছে সেই রাত্রী,
ফিসফিসিয়ে কথা বলা?
"কেমন আছ?
-ভাল আছি।''[
শব্দ এসে শব্দে লুকায়।
অশ্রুর গায়ে লবন মাখা-
কে মাখালো!!
দীর্ঘশ্বাস কি ভুলেই গেছ?
তোমার ঘুমটা সুখের মতন।
তাইতো শুধু চেয়ে থাকতাম,
হাটুর উপর থুঁতনি রেখে।
ভয়ে ভয়ে হাত-পা নাড়ি
যদি তোমার ঘুম ভেঙে যায়!!
ধর তুমি রাজকুমারী,
আর আমার হাতে সোনার কাঠি।
সোনার কাঠি ডোবার জলে,
যদি তোমার ঘুম ভেঙে যায়!!
ঘুম নিভিয়ে রাত্রী আসে।
"
আজকে কিন্তু দেরী হবে-
তুমি আবার রাত জেগো না,
অন্ধকারটা একলা আমার।
হাটুর উপর থুঁতনি রেখে
আমি শুধুই চেয়ে থাকব।
তুমি শুধু মনে করে-
চোখের কোণে কাজল মেখো।"
ফিসফিসিয়ে শব্দ জমাই,
যদি তোমার ঘুম ভেঙে যায়!!
আজ কি তবে ঘুম পালালো
রাত্রী জাগার সুখ ফুরালো!
সোনার কাঠির জাদুর ছোঁয়ায়,
কেউ কি তোমার ঘুম ভাঙ্গালো?
কেউ কি তোমার ঘুম ভাঙ্গালো!!

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন