somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

THeory Of Relativity অথবা মৃত্যুর আর কত দেরি, পাঞ্জেরী!

১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স বাড়ছে, বড় হচ্ছি; সেটা কোন সমস্যা নয়, বয়স বাড়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি???
কয়েকদিন আগেই তো হ্যাপি নিউ ইয়ার বললাম, খুব কষ্ট হয়েছিল ২০১৯ সালকে বিদায় জানাতে। এখন আবার তারিখ লিখতে গিয়ে ২০২১ রাখতে হবে সাথে। এতটা মানতে পারিনা। দুই-তিন দিন পর পর ই যেন বছর টা শেষ হয়ে যাচ্ছে।
একটা সময় ছিল, যখন ১ বছর পরে আব্বু একটা জিনিস কিনে দিবে ভেবে ১ বছর শেষ হবার অপেক্ষায় থাকতাম, শেষ ই হতনা। ক্লাস ১ থেকে ২ তে উঠতে যেন ৩-৪ বছর সময় পার হয়ে যেত। আর এখন একেক টা ইয়ার শেষ হয় এক-দের মাসে, কিংবা হয়ত তারও কম সময়ে।
মানুষ কখনো বুঝতনা- সে বড় হচ্ছে , যদিনা তার ছোটরা তাকে ভাইয়া, মামা, বাবা, একটা সময় দাদা না ডাকত।
আমাদের আব্বুকে জিজ্ঞেস করেন, দেখবেন সে বলবে ''এইত আমার স্পস্ট মনে আছে কয়েকদিন আগেই আমার বাবার হাত ধরে আমি প্রথম স্কুলে গিয়েছিলাম।''!!!
Pathetic না?
আজকে সকালে ঘুমের মাঝে শুনলাম আম্মুর সাথে আমার ছোট বোনের কথোপকথন , আমার বোন নাকি এই জানুয়ারিতে ক্লাস ৭ এ উঠবে, ইয়েএএএ।
তখন আমি ভাবি, আমিও না ক্লাস সেভেন এ ছিলাম এই কয়েকদিন আগে??? দিনগুলো তো চোখে ভাসছে। তখনই এই বোধটা হয় যে,বড় হয়ে গেছি।
ভালো লাগেনা, বিশ্বাস কর , ভাল লাগেনা। আমি বড় হতে চাইনা। আক্ষরিক অর্থেই চাইনা।
একটা সময় বুঝতে পারি, যেভাবে দিনগুলো যাচ্ছে, তাতে করে আর ২ বছর(শৈশবের হিসাবে) পরেই হয়ত মারা যাব, তার পরের জগত টা কি? জানতে ইচ্ছে হয়না, আদতে ভাবতে ইচ্ছেই করেনা। এত ভেবে কি হবে? সময় কে কি বেধে রাখতে পারব???
মাঝে মাঝে তাই নামাজ পড়তে তীব্র ইচ্ছে হয়, পড়ি। আল্লাহর কাছে বলতে ইচ্ছে হয়, আল্লাহ আমাকে বড় করোনা , দয়া করো আমায়; তুমি চাইলেতো সব ই পারো।
কিন্তু হায়! আমার ফরিয়াদ কে শুনবে?
মৃত্যুর আর কত দেরি, পাঞ্জেরী!

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×