somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরলিকস,বুষ্ট,মালটোভা,ভিভা ও কমপ্ল্যান (গ্লাক্সোস্মিথক্লাইন): সবই একচেটিয়া ধান্দাবাজি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যে কয়টা “বোতলবন্দি” শক্তি ও পুষ্টিপণ্য পাওয়া যায় সেগুলো হল-হরলিকস, বুষ্ট, মালটোভা, ভিভা আর কমপ্ল্যান। আপনার মনে হতে পারে এরা একটা আরেকটার বিকল্প/প্রতিদ্বন্ধি পণ্য। কিন্তু মজার ব্যাপার হলো কমপ্ল্যান ছাড়া বাকি ৪টি একই কোম্পানির (গ্লাক্সোস্মিথক্লাইন) প্রস্তুতকৃত পণ্য!!!!
বুঝতেই পারছেন “এই প্রতারণার ডোজ” নিয়ে একচেটিয়া মার্কেট (আসলে ধান্দাবাজি) দখল করে রেখেছে গ্লাক্সোস্মিথক্লাইন। শুধু হরলিকসই বাজারের ৭৪% দখল করে রেখেছে!!! আর তাইতো মাঝে মধ্যেই ইচ্ছাকৃতভাবে সাপ্লাই বন্ধ করে দিয়ে কৃত্রিমভাবে চাহিদা বাড়িয়ে নেয় গ্লাক্সোস্মিথক্লাইন। এক-দুই সপ্তাহ পর আবার সাপ্লাই দেয়া শুরু করলেও তা করা হয় দাম ২০/২৫ টাকা বাড়িয়ে।

আসুন দেখে নিই বাংলাদেশের বাজারের এই একচেটিয়া ধান্দাবাজ কোম্পানির বহিঃবিশ্বে অবস্থান কেমন -
যুক্তরাষ্ট্রে গ্লাক্সোস্মিথক্লাইনের তিন বিলিয়ন ডলার জরিমানা
মাসকয়েক প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রে তিনশ কোটি ডলার জরিমানা দিয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন। আর এ সংবাদটি প্রথম পাতায় স্থান করে নিয়েছে ‘দ্য গার্ডিয়ান’ ও বিবিসির মতো শীর্ষসারির সংবাদমাধ্যমে। বিবি্সিতে আসা নিউজটির কিছুটা অংশ বাংলা রূপান্তর করে দিচ্ছি।

” স্বাস্থ্যসেবা খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণার ঘটনাটি ঘটিয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন। আর এ প্রতারণার দায়ে গ্লাক্সোস্মিথক্লাইনকে তিনশ কোটি ডলার জরিমানা দিতে হয়েছে। এক সংবাদ বিবৃতিতে জিএসকে নিজেদের ওষুধ প্রেসক্রাইভ করতে ঘুষ প্রদানের মাধ্যমে ডাক্তারদের প্ররোচিত করার দায় স্বীকার করেছে। গ্লাক্সোস্মিথক্লাইনের chief executive Andrew Witty বলেছেন, তাদের বর্তমান ক্যাশ থেকে তারা এ জরিমানা প্রদান করবেন।
এ সংবাদটির পুরোটা পড়তে ক্লিক করুন :http://www.guardian.co.uk/business/2012/jul/03/glaxosmithkline-fined-bribing-doctors-pharmaceuticals

‘দ্য গার্ডিয়ান’-এ আসা সংবাদটি আরো বেশি বিস্তারিত এবং আরো বেশি ভয়ঙ্কর…
শিশুদের অননুপযোগী ওষুধ antidepressants দিতে ঘুষ প্রদানের মাধ্যমে ডাক্তারদের উদ্ধুদ্ধ করার দায় স্বীকার করলো গ্লাক্সোস্মিথক্লাইন। আর তাই এ প্রতিষ্ঠানটিকে জরিমানা গুনতে হচ্ছে তিনশ কোটি ডলার। শুধু তাই নয়, বোষ্টনের একটি জেলা আদালতে প্রতিষ্ঠানটি তাদের তাদের বাজারজাতকৃত ডায়াবেটিস ওষুধ(Avandia) কতটুকু নিরাপদ-সে তথ্য দিতেও ব্যর্থ হয়েছে।
এ সংবাদটির পুরোটা পড়তে ক্লিক করুন :http://www.guardian.co.uk/business/2012/jul/03/glaxosmithkline-fined-bribing-doctors-pharmaceuticals

ডেনমার্কে হরলিকসকে নিষিদ্ধ ঘোষণা
২০১১ সালের মে মাসে হরলিকসকে(এবং হরলিকসের সকল বিপণণকে) নিষিদ্ধ ঘোষিত করা হয়। হরলিকসে কিছু সংখ্যক প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ও মিনারেল থাকায়(মানে ফরটিফাইড হবার কারণে) ডেনমার্ক সরকার হরলিকস ও ওভালটিনের(বলা বাহুল্য, ওভালটিন ও গ্লাক্সোস্মিথক্লাইনের পণ্য) উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। (তথ্যসূত্র: Click This Link)।

গত ১লা জুলাই মন্ত্রীসভার বৈঠকে মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে শিশুখাদ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রস্তাবে সম্মতি দেই সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এ আইন ভাঙলে কারাদণ্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। আর জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, এ আইনের নাম হবে ‘মাতৃদুগ্ধ-বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি) আইন, ২০১৩।

“এ আইনের আওতায় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মাতৃ-দুগ্ধ বিকল্প শিশুখাদ্য উৎপাদন ও বিপণন করা যাবে, তবে বিজ্ঞাপন প্রচার করা যাবে না।”
প্রচার না হলে মাতৃ-দুগ্ধ বিকল্প শিশু খাদ্য কেনা বা ব্যবহারে মা বা পরিবার নিরুৎসাহিত হবে বিবেচনা করেই আইনে এ বিধান রাখা হয়েছে বলে সচিব জানান।
আইনটি পাস হলে নিবন্ধন ছাড়া বিকল্প শিশুখাদ্য উৎপাদন ও বিপণন এবং এ সংক্রান্ত সরঞ্জাম আমদানিও নিষিদ্ধ হবে বলে জানান তিনি।

১৯৮৪ সালের মাতৃদুগ্ধ বিকল্প খাদ্য অধ্যাদেশ (The Breast-Milk Substitutes (Regulation of Marketing). Ordinance, 1984) রহিত করে এ আইন করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, আগে শুধু অপরাধের ক্ষেত্রে ব্যক্তির শাস্তি হতো। নতুন আইনে প্রতিষ্ঠানকেও শাস্তির আওতায় আনা হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম দফায় শাস্তির পর দ্বিতীয়বারের মতো এ আইন ভাঙলে তার শাস্তি দিগুণ হবে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও এ ধরনের অপরাধের বিচার করা যাবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

যদিও, বাজারে কিংবা মিডিয়াতে প্রচারিত বিজ্ঞাপনগুলোতে এখনো এই আইনের প্রভাব লক্ষ্যনীয় নয়। তাই, অভিভাবকগণকেই এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে সবচেয়ে বেশি। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করা জরূরী এসব বিকল্প সাপ্লিমেন্ট নামের বিষ খাওয়া থেকে নয়তো এর পরিণাম হতে পারে ভয়াবহ। আর, সরকারের উচিত শুধুমাত্র আইন পাশের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। নিয়মিত নজরদারীর পাশাপাশি জনসচেতনতা তৈরিতে প্রচার চালাতে হবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে।
Click This Link
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×