somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইফুলের খুশি

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাসার কেয়ারটেকার "সাইফুল", গত মাসের ৪ তারিখ জয়েন করেছে। ওর বাড়ি কক্সবাজার। ওর কথা বুঝা মুসকিল। আঞ্চলিকতা প্রখর। তবুও চেষ্টা করে যাচ্ছি ওকে মানিয়ে নিতে। তা বেশ কয়েকদিন লেগে গেল ওর ভাষা আয়ত্ত করতে। যাক হাফ ছেড়ে বাচলাম। কিণ্তু বাচ্চারা ওর কথার মাথামুন্ডু কিছুই বোঝে না। ওকে বললাম বাচ্চাদের কথা ভালো করে শুনবে ও তার উত্তর দিবে তাদের মতো করে এতে তোমারও কথা বলতে সুবিধা হবে। ও বেশ চেষ্টা করে যাচ্ছে এবং সফলও হচ্ছে। ব্যাপারটি আমি বেশ উপভোগ করছি। তবে ওর গতিবিধিরও লক্ষ্য রাখছি, একে তো নতুন তারপর দিনকালের যা অবস্থা। যাইহোক তবে সে বেশ ধার্মিক বলেই মনে হলো। ভোরে উঠে ফজর নামাজ পড়ে, বেশ জোরে কোরআন তেলওয়াত করে। মজার ব্যাপার সে ছোট খাট সুরা দিয়ে নামাজ পড়ে না। সুরা নাবা, সুরা ইয়াছিন ইত্যাদি সুরা সে নামাজে তেলওয়াত করে। আমার বেশ ভালো লাগে।

কয়েকদিন আগে সে আমাকে কিছু একটা বলার জন্য ঘুরঘুর করছে কিণ্তু মুখ খুলছে না। আমি যেচে তাকে বললাম, "কি কিছু বলবে?" সে বলল যে তার ফ্যানটি এখনও লাগানো হয়নি। কারণ যাকে লাগানোর কথা বলা হয়েছিল সে নাকি আজ কাল করে ঘুরাচ্ছে। শুনে আমারতো মাথা খারাপ। এমনিতেই গরমের যা অবস্থা ঐ ব্যাটা ঐ ছোট রুমে থাকে কি করে? আমি বললাম মিস্ত্রির নাম্বারটা আছে? সে বলল "আছে"। সাথে সাথে ফোন দিলাম কিন্তু ওকে পেলাম না। মেজাজটা বিগড়াইয়া গেল। অগ্যতা আর কি করব সাইফুলকে বললাম কই ফ্যান এদিক নিয়া আস। ইলেকট্রিকের টুকটাক কাজ আমি নিজেই করতে পারি। চৌকির নিচ থেকে সে ফ্যানটি বের করে আনলো। তাকে বাসায় পাঠিয়ে একটি চেয়ার স্ক্রু ড্রাইভার প্লাস আনতে বললাম, সে নিয়ে এলো। সে বলল স্যার আমি কারেন্ট খুব ভয় করি। আমি বললাম ভয় নাই আমিই লাগিয়ে দিচ্ছি। যদিও সে ক্ষীণ আপত্তি করেছিল যে "স্যার আপনি লাগাবেন?" আমি বললাম কেন তোমার কি সন্দেহ আছে? পরে আমি নিজেই তাকে ফ্যানটি লাগিয়ে দিলাম। ফ্যান লাগানোর পর বললাম সাইফুল ফ্যানটা অন করো। সে অন করলো বাতাস খেতে খেতে তার চেহারার দিকে তাকিয়ে দেখি সে খুশিতে আটখানা। বেশ তৃপ্তি পেলাম। মনে হলো যাক একটা কাজ তাহলে করে ফেলেছি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×