somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ কা‘বা শরীফ।

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. প্রশ্ন : মানবজাতির আগমনের পূর্বেই কোন মসজিদের আবির্ভাব ঘঠেছিল?
উত্তর : কা‘বা শরীফ।
২. প্রশ্ন : পৃথিবীর সর্বপ্রাচীন গৃহের নাম কি?
উত্তর : বায়তুল্লাহ বা কা‘বা শরীফ।
৩. প্রশ্ন : বিশ্ব মুসলিমের কেবলা কোন মসজিদ?
উত্তর : মসজিদুল হারাম।
৪. প্রশ্ন : কার নির্দেশে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল?
উত্তর : আল্লাহর নির্দেশে।
৫. প্রশ্ন : সর্বপ্রথম কারা এই মসজিদ নির্মাণ করেছিলেন?
উত্তর : ফেরেশতাগণ।
৬. প্রশ্ন : সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত গৃহের নাম কি?
উত্তর : বায়তুল্লাহ বা কা‘বা শরীফ।
৭. প্রশ্ন : এই গৃহ কোথায় অবস্থিত?
উত্তর : বাক্কায় বা মক্কায়।
৮. প্রশ্ন : সারাবিশ্বের মানুষের জন্য হেদায়াত ও বরকতময় গৃহ কোনটি?
উত্তর : বায়তুল্লাহ।
৯. প্রশ্ন : কা‘বাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় কোন সময়ে?
উত্তর : নূহের প্লাবনের সময়ে।
১০. প্রশ্ন : কার নির্দেশে কা‘বাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়?
উত্তর : আল্লাহর নির্দেশে।
১১. প্রশ্ন : বায়তুল্লাহ শরীফে মানুষ কখন থেকে হজ্জে গমন করে আসছে?
উত্তর : ইবরাহীম (আঃ)-এর সময় থেকে।
১২. প্রশ্ন : বিশুদ্ধ বর্ণনা ও ঐতিহাসিক তথ্য মোতাবেক কা‘বা গৃহ এ পর্যন্ত কতবার নির্মিত হয়েছে?
উত্তর : ১২ বার।
১৩. প্রশ্ন : কা‘বা গৃহ দ্বিতীয়বার নির্মাণ করেন কে?
উত্তর : আদম (আঃ)।
১৪. প্রশ্ন : কা‘বা গৃহ তৃতীয়বার নির্মাণ করেন কে?
উত্তর : হযরত শীছ (আঃ)।
১৫. প্রশ্ন : গৃহটি চতুর্থবার কারা ও কার নির্দেশে নিমার্ণ করেন?
উত্তর : ইবরাহীম ও স্বীয় পুত্র ইসমাঈল (আঃ); আল্লাহর নির্দেশে।
১৬. প্রশ্ন : পঞ্চমবারে কারা এই গৃহ নির্মাণকাজ করেন?
উত্তর : আমালেকা জাতি।
১৭. প্রশ্ন : ষষ্ঠবারের মত নির্মাণ করেন কারা?
উত্তর : জুরহাম জাতি।
১৮. প্রশ্ন : কা‘বা গৃহ সপ্তমবারের মত পুনঃনির্মাণ করেন কোন ব্যক্তি?
উত্তর : কুসাই বিন ক্বিলাব।
১৯. প্রশ্ন : অষ্টমবারে পুনঃনির্মাণ করেন কারা?
উত্তর : কুরাইশ গোত্র।
২০. প্রশ্ন : নবম ও দশমবারে এই গৃহটি পুননির্মাণ করেন কে কে এবং কোন সালে?
উত্তর : আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ) (৬৫ হিঃ) ও হাজ্জাজ বিন ইউসুফ (৭৪ হিঃ)।
২১. প্রশ্ন : কত সালে একাদশবারে কে পুনঃনির্মাণ করেন?
উত্তর : ১০৪০ হিঃ, সুলতাল মুরাদ তুর্কী।
২২. প্রশ্ন : কত সালে দ্বাদশবারে কে পুনঃনির্মাণ করেন?
উত্তর : ১৪১৭ হিঃ, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আযীয।
২৩. প্রশ্ন : কুরাইশরা কেন কা‘বাঘরের পুনঃনির্মাণ করেছিলেন?
উত্তর : মক্কায় এক ভয়াবহ বন্যায় কা‘বাঘর বিধ্বস্ত হওয়ার ফলে।
২৪. প্রশ্ন : মক্কায় কোন সময়ে ভয়াবহ বন্যা হয়েছিল?
উত্তর : রাসূল (ছাঃ)-এর নবুয়ত প্রাপ্তির ৫ বছর পূর্বে।
২৫. প্রশ্ন : কোন বাদশাহ কা‘বাঘর ধ্বংসের অভিপ্রায় নিয়ে আগমন করে?
উত্তর : বাদশাহ আবরাহা।
২৬. প্রশ্ন : বাদশাহ আবরাহা কোন জিনিস নিয়ে কা‘বা ধ্বংস করতে আসে?
উত্তর : বিরাটাকায় হস্তীবাহিনী নিয়ে।
২৭. প্রশ্ন : হিজরতের কত বছর পূর্বে কা‘বাঘর বন্যায় বিধ্বস্ত হয়?
উত্তর : ১৮ বছর পূর্বে।
২৮. প্রশ্ন : ইবরাহীম (আঃ) কর্তৃক নির্মিত বায়তুল্লাহর ভিত সর্বপ্রথম কারা হরাস করে নির্মাণ করেন?
উত্তর : কুরাইশরা।
২৯. প্রশ্ন : বায়তুল্লাহর ভিত কোনদিকের কতটুকু হরাস করা হয়েছিল?
উত্তর : উত্তর-পশ্চিম দিকে প্রায় ৩ মিটার।
৩০. প্রশ্ন : কুরাইশরা বায়তুল্লাহর হরাস কেন করেছিলেন?
উত্তর : এ গৃহ নির্মাণে কোন হারাম বা অবৈধ অর্থ ব্যয় না করার সিদ্ধান্তে আর্থিক ঘাটতি হওয়ার কারণে।
৩১. প্রশ্ন : বায়তুল্লাহ শরীফের প্রথম ছাদ কারা নির্মাণ করেন?
উত্তর : কুরাইশরা।
৩২. প্রশ্ন : কা‘বার দরজা মাতাফ থেকে বেশ উপরে স্থাপনের কারণ কি?
উত্তর : যাতে ইচ্ছামত কেউ সেখানে প্রবেশ করতে না পারে।
৩৩. প্রশ্ন : বায়তুল্লাহর কোন পুনঃনির্মাণে মুহাম্মাদ (ছাঃ) স্বয়ং অংশগ্রহণ করেন?
উত্তর : অষ্টমবারে কুরাইশ গোত্র কর্তৃক পুনঃনির্মাণ কাজে।
৩৪. প্রশ্ন : হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করা সংক্রান্ত বিবাদ-কলহ কোন সময়ে ঘঠে?
উত্তর : অষ্টমবারে কুরাইশ গোত্র কর্তৃক পুনঃনির্মাণ কাজে।
৩৫. প্রশ্নর : হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করা সংক্রান্ত কলহ-বিবাদ কে বিচক্ষণতার সাথে মিমাংসা করেন?
উত্তর : বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)।
৩৬. প্রশ্ন : কে ইবরাহীম (আঃ)-এর ভিত্তির উপর পুনঃনির্মাণ করতে চেয়েছিলেন?
উত্তর : বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)।
৩৭. প্রশ্ন : বায়তুল্লাহ শরীফের ইবরাহীমী ভিত্তির স্বরূপ কেমন ছিল?
উত্তর : পূর্ব ও পশ্চিমে দুটি দরজা ছিল।
৩৮. প্রশ্ন : ইবরাহীমী ভিত্তির উপর কে কত সালে বায়তুল্লাহ পুনঃনির্মাণ করেন?
উত্তর : আব্দুল্লাহ ইবনু যুবাইব (রাঃ), ৬৫ হিজরীতে।
৩৯. প্রশ্ন : উমাইয়া শাসক আব্দুল মালেক বিন মারওয়ান মক্কার গভর্ণর আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ)-এর সাথে কখন যুদ্ধ ঘোষণা করেন এবং তা কতদিন স্থায়ী হয়?
উত্তর: ৭৩ হিজরীতে এবং একমাস।
৪০. প্রশ্ন: হাজ্জাজ বিন ইউসুফ কেন কা‘বাঘর পুনঃনির্মাণ করেন?
উত্তর : উমাইয়া শাসক আব্দুল মালেক বিন মারওয়ান ও মক্কার গভর্ণর আব্দুল্লাহ বিন যুবাইর (রাঃ)-এর মাঝে ভয়াবহ যুদ্ধে কা‘বাঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×