somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট ডাউনলোডের গতিতে ১৬৭তম অবস্থানে বাংলাদেশ

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে ডাউনলোডের গতিতে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত বিশ্বের ১৮৬ দেশের মধ্যে ১৬৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আপলোড গতিতে রয়েছে ৭৫তম অবস্থানে।

ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষাকারী প্রতিষ্ঠান ওকলার সাম্প্রতিক নেট ইনডেক্সে এ তথ্য জানিয়েছে। ২৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের এক লাখ ৪৫ হাজার ৯৭৭ ইউনিক আইপি বিশ্লেষণ করেছে ওকলা। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেটের গড় ডাউনলোড গতি দাঁড়িয়েছে ২.৭১ এমবিপিএস। অর্থাৎ প্রতি সেকেন্ডে ২.৭১ মেগাবিট ।
ওকলার নেট ইনডেক্স অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ কেবল পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ডাউনলোডের গতির হিসাবে বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও শ্রীলংকা এগিয়ে রয়েছে।

ওকলার তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় ডাউনলোড গতি দেশের মধ্যে সবচেয়ে বেশি, যা গড়ে ২.৪০ এমবিপিএস পর্যন্ত দাঁড়ায়। এরপর রয়েছে চট্রগ্রাম। চট্রগ্রামে গড়ে ইন্টারনেটে ডাউনলোড গতি থাকে ১.৩৮ এমবিপিএস।

বাংলাদেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপিগুলো মধ্যে ইন্টারনেটের ডাউনলোডের গতির দিক থেকে পর্যায়ক্রমে রয়েছে—বাংলাদেশ অনলাইন ১৩.৬১ এমবিপিএস, বিডিকম ৪.৬৫, বিটিটিবি ৩.৭৫, আমরা নেটওয়ার্ক ৩.২৪, সিরিয়াস ব্রডব্যান্ড ৩.২৮, আইএস প্রোস ৩.০১, লিংক থ্রি ২.৪১, ঢাকা কম ২.৩৮, অপটিম্যাক্স ১.৯৮, চিটাগং অনলাইন ১.৮৪, অগ্নি ১.৬৬, ম্যাংগো ১.১৭, অজের ওয়্যারলেস ১.০৪, আইএসপি ০.৯৪, বাংলালায়ন ০.৯০, নিউ জেনারেশন ০.৬০, বাংলাদেশ ইন্টারনেট ০.৬০, গ্রামীণ সাইবারনেট ০.৫৯এমবিপিএস।

ওকলার নেট ইনডেক্স অনুযায়ী, ইন্টারনেটে ডাউনলোডের গতিতে ৪.১৮ এমবিপিএস গড় গতি নিয়ে ১৩০তম অবস্থানে রয়েছে ভারত। ২.৩০ এমবিপিএস ডাউনলোড গতির হিসেবে নেট ইনডেক্সে পাকিস্তানের অবস্থান নেপাল ১৭২। এদিকে নেপাল ৪.৯২ এমবিপিএস ও ভুটান ৪.৪১ এমবিপিএস গতি নিয়ে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের চেয়েও এগিয়ে রয়েছে। ইন্টারনেটে ডাউনলোড গতির হিসেবে ইনডেক্সের শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে হংকং (৭১.২২এমবিপিএস), সিঙ্গাপুর (৫২.৭৫এমবিপিএস), রোমানিয়া (৫০.২৬এমবিপিএস), দক্ষিণ কোরিয়া (৪৭.২০এমবিপিএস) ও সুইডেন (৪২.৩৫এমবিপিএস)।

সেকেন্ডে এক মেগাবিট গতির কাছাকাছি গতি নিয়ে ইনডেক্সের শেষ পাঁচটি দেশ হচ্ছে আফগানিস্তান, মালাবি, কিউবা, বেনিন ও গাম্বিয়া।

আপলোড স্পিডের হিসেবে ৩.৮০ এমবিপিএস গতি নিয়ে বিশ্বে ৭৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ যা ভারতের চেয়ে এগিয়ে। ভারতের অবস্থান ৯৩।

ওকলা কর্তৃপক্ষ স্পিডটেস্ট ডটনেট ও তাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নির্ণয় করা ও তুলনা করার সুবিধা দেয়।

ওকলা কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি তুলনা করার তথ্য রয়েছে। সম্প্রতি প্রকাশিত নেট ইনডেক্সে স্পিডটেস্ট ডটনেটের তথ্য ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×