
অনন্ত দূরতের দূর নক্ষত্র গুলো
ঝরে পরছে আকাশের বুক চিরে
তড়িঘড়ি করেই নেমে আসছে ভীষণ সন্ধ্যা....
অস্পষ্ট একটা হুইসেল ভেসে আসছে
সাথে নিয়ে মৃত্যুর সাইরেন
একা আমি বসে আছি অন্ধকারে ।
১২ বছর হয়ে গেল.....
আসলেনা তুমি
অথচও গল্পটা এমন তো হবার ছিল না কথা ।
রেল লাইনের সমান্তরাল এ পথ ধরে
আমার জন্য ফিরবে তুমি বলেছিল......
তাইতো বাড়ি ফেরা হয়নি
বসে আছি সেই আমি অপেক্ষার চোখে আজও ।
সিগন্যাল উঠে গেছে
হাতে খুব একটা সময় নেই
গতি নিয়ে ধেয়ে আসছে আজরাঈল xpress
বসে ছিলাম, বসে আছি
কথা দিলাম বোকার মত বসেই থাকবো নিঃশ্বাস অবধি ।
কোনও না কোনও একদিন জানি তুমি আসবেই
খালি হাতে এসো না সেদিন কষ্ট হবে খুব
সাথে নিয়ে এসো হাড্ডি মাংস কুড়ানো
মাঝারি সাইজ একটা বেলচা
তাতে সুবিধে হবে তোমার।#paraghassan
https://www.facebook.com/parag.hassan.5
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




