দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর এক প্যারামেডিকেল শিক্ষার্থী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসাধীন তরুণীর অবস্থার অবনতি হচ্ছে এবং তাকে এখন কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। রোববার রাতে ছেলেবন্ধুকে নিয়ে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটেছে। দু’জনে বাসে ওঠার পরই বাসের পাঁচ থেকে সাতজন স্টাফ তরুণীর সঙ্গে অসদাচরণ করতে শুরু করে। সঙ্গে থাকা বন্ধু প্রতিবাদ জানালে তারা তাকে মারধর করে তরুণীর ওপর যৌন নির্যাতন চালায়। এরপর দু’জনকে বাস থেকে ফেলে দেয়া হয়। পরে টহল পুলিশ দু’জনকে হাসপাতালে ভর্তি করে। ছেলেটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলেও ধর্ষণের শিকার তরুণী এখনও মুমূর্ষু অবস্থায় রয়েছে। পুলিশ ছেলেটির জবানবন্দি নিয়ে এ ব্যপারে একটি মামলা দায়ের করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। দু’টি বাসকেও ক্রোক করা হয়েছে।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।