somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কথা রাখেনি - কেউ কথা রাখেনা !

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কথা রাখেনি, ত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
প্রেম শেখার ছেলেবেলায় এক জন হঠাৎ একদিন বলেছিলো
তুমি আমায় বিয়ে করবে?
তারপর কত কথোপকথন, কত আলাপ আলোচনা
কিন্তু সেই মেয়েটি আর এলো না
এখনো প্রতীক্ষায় আছি ।

মামা বলেছিলেন মনে মনে, বড় হও ভাগ্নে
তোমাকে আমি সারা পৃথিবীর মজা দেখাতে নিয়ে যাবো
সেখানে সব কষ্টের উপর আনন্দ খেলা করে !
মামা, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় সারা পৃথিবীর মজা দেখাতে নিয়ে যাবে?

একটাও ক্যাপ কিনতে পারিনি কখনো
ক্যাপ ফোটানো বন্দুক দেখিয়ে দেখিয়ে নায়ক সেজেছে ধনী বাড়ির ছেলেরা
ভিখারীর মতন তাদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে আনন্দ উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি !

(আমি জানি) বাবা আমার কাঁধ ছুঁয়ে মনে মনে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও ওরকম আনন্দ করব।
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, পাওনাও বাকি আছে।
সেই ক্যাপ বন্দুক, সেই সারা পৃথিবীর মজা, সেই আনন্দ উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না !

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !
ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ নীলপদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে কোন নারী !
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা !

=============================================

কেউ রাগ করবেন না।

সুনীল বাবু নাকি সুনীল দা বলবো; আপনিও রাগ করবেন না, আপনার কবিতা টুকে এডিট করে পোষ্ট করে দিয়েছি বলে।

আসলে আমারও এরকমই একটা কিছু লেখার কথা ছিল। শুধু সময়ের হেরফেরে করা হয়ে উঠেনি। কারন তা আপনি আগেই লিখে ফেলেছেন তাই আর কি করব?
যাই হোক শেষ প্যারাটা কিন্তু অবিচল রেখেছি। ওর মধ্যে আর কিছু এডিট করার নেই বলে। একদম আমার মনের কথা।

ব্লগার বন্ধুরা আমি ক্ষমা প্রার্থী এরকম একটি পোষ্টের জন্য।

কি করব? আমার যে আর কিছুই মাথায় আসছেনা! আজ আমার মাথা সাফ, একটা খালি পাইপের মতো।

মাফ চাইছি সবার কাছে, আশাকরি পাবো।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×