দুঃখ কষ্ট ব্যাথা সংসারের গ্লানি
ব্যার্থতার মহাভার কাঁধে নিয়ে টানি
নিষ্ঠুর নির্দয় পৃথিবীর মাঝে -
নির্মম পরিহাস প্রতিটি কাজে;
মোর তরে ফিরে আসে তিক্ত অভিশাপ
হাহাকার করে ওঠে হৃদয়-বিলাপ।
তবু যবে ফিরে এসে তোমার কাছে
নিজেকে অঞ্জলি দেই প্রফুল্ল হেসে
তোমার চরন পরে,-- হে বিধাতা!
নিমিষে মিলিয়ে যায়- দুঃখ ব্যাথা।
তোমাতে দিলে প্রাণ নেই কোনো ক্ষয়
নেই মৃত্যু নেই শোক নেই পরাজয়।
তোমার সত্তা চির অসীম বিস্ময়
শ্বাশত পূর্ণ তুমি চির অক্ষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


