সৎ মানুষ
০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কত কি হয় এই জামানায়
কোনোকিছুই বুঝি না,
চোখের সামনে সব কিছু রয়
কোনোকিছুই খুঁজি না।
ঘুষের কথা বলছেন বুঝি?
ও সবেতে রুচি নাই,
বড্ড বেজায় ভদ্র আমি
সৎ মানুষের শুচিবাই।
ও সব কিছু ছুঁতে নেই যে
টপ করে নেই পকেটে,
মাঝে মাঝে অল্প কিছু
হাত পেতে নেই যা জোটে।
বেশি তো নয় লাখ দুই তিন
ইচ্ছে করেই দেয় তারা,
অনেক সাধে, হাতটি ধরে
ফাইলটা নেয় না সই ছাড়া।
মেয়ে মানুষ? ছি ছি দাদা -
ও সব কি আর বলতে আছে?
আস্তে বলুন, সম্মানটা!
কেউ যদি বা শোনে পাছে।
মাঝে মাঝে কখনো বা
মদটা যদি পেটে পরে,
তখন দেহ চাঙা হলে
সঙ্গ দিতে ইচ্ছে করে।
ছিছি দাদা - লুজ কারেক্টার?
পাড়ায় আমার অনেক দাম
রাজনীতিও করি বটে
সেখানেও বেশ সুনাম।
চাকরি-বাকরি দিয়ে দেব?
ও সব আমি করি না
তবে টুপাইস পরলে হাতে
চেষ্টা করতে ছাড়ি না।
বাবা-মাকে ভরনপোষণ?
কি যে বলেন? "বৃদ্ধাশ্রম"
স্ত্রী যে বেজায় চটে
তাইতো শেষে দিয়ে এলাম।
আমি এখন বড্ড সুখী
কোনোকিছুর অভাব নাই
সৎ মানুষই বলতে পারেন
সম্মানটা তেমনি পাই।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭
রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন