somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের প্রলাপ

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক ভালবাসার পর একদিন ঘৃণা আসে মনে
সেই সব ঘৃণা কেউ রাখে না যতনে
তবু ভালবাসা চায় তবু সেই ঘৃণা --
বাঁচিতে পারেনা মানুষ এইসব বিনা।
যত প্রেম তত তার অবহেলার স্বাদ
বুকে বাজে নির্জনে অসীম অগাধ।
আমি সেই প্রেম আর ঘৃণার অনল
বুকে নিয়ে জ্বলিতেছি, পিপাসার জল
খুঁজিয়া ফিরিতেছি ধরনীর পরে
কোনো প্রেম নাই আজ পৃথিবীর কোনো সংসারে।

আকাশের আলো আজ নিভে গেছে ব্যাথার আঁধারে
বেদনার ম্লান মুখ দেখি সারে সারে
ঝরে গেছে সব পাতা বেদনার ঝড়ে
সব ফুল মিশে গেছে মাটির ভিতরে
ক্লান্ত অবসাদে সমস্ত হৃদয়
ধুসর চোখে শুধু জেগে থাকে ভয়!
আমি সেই বেদনার পথ খুঁজে খুঁজে
চলিতেছি অন্তিমে দুনয়ন বুজে
পৃথিবীর গহীনে শুধুই হাহাকার
অঢেল প্রেম তুমি খুঁজে দেখ পাবেনাকো আর।

হাজার মানুষের ভীড়ে যদি কোনো একজন
ভুল করে দিয়ে ফেলে অপূর্ণ মন
তারপর হলুদ পাতার মত ঝরে
বেদনার ক্ষত নিয়ে মাটির উপরে
নির্জন অন্ধকারে করে হাহাকার
নিঃসীমে হারিয়ে যায় হৃদয় তাহার -
তখন পৃথিবীর কোনো মমতা
বুঝিবে না হৃদয়ের সেই ব্যাকুলতা
বুঝিবে না সেই সব বেদনার ভার
খুঁজে দেখো, সেই মন ফিরে তুমি পাবেনাকো আর।

আজ এই পৃথিবীতে জমে আছে অনেক আঘাত
অনেক প্রেম ঝরে গেছে, বিষন্ন রাত
জেগে রয় সকল সময় উদ্ভ্রান্তের মতো
প্রাণে প্রাণে বেড়ে যায় বিরহের ক্ষত
অনেক ক্রন্দন বাতাসের সুরে
ভেসে যায় অবিরাম দূর থেকে দূরে
সেই সব ব্যাথা ভরা বিরহের দিন
স্বপ্নের মতো আসে শব্দ বিহীন।
আজ আর পৃথিবীর সতেজতা নাই
আজ স্বপ্ন- প্রেম- ভালবাসা হারিয়ে গেছে তাই।

অনেক জ্বলার পরে ঝরে গেছে যেই সব তাঁরা
সেই স্থান দখল করে নিয়েছে ব্যাথারা,
অন্ধকার পথে পথে হেঁটে যে পথিক
ক্লান্ত অবসাদে হারায়েছে দিক-
অন্তেষ্টিক্রিয়া তার হয়ে গেছে শেষ
এখনো বেদনার অশ্রুর কাটে নাই রেশ
সেই সব মানুষের ব্যাথা ভরা প্রাণ
অনাগতকাল গায় শূন্যতার গান
এখনো পৃথিবীতে যেটুকু আশা
রয়ে গেছে অবশেষ সেটুকু নেই ভালবাসা।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৬
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×