somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহনন

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন মনে তার হয়েছিল সাধ
'কারো কাছে বুক ভরা পেয়েছে আঘাত'
তাই সে চুপিচুপি রাতের আঁধারে
বন্ধন ছিড়ে-মুছে এসেছে বাহিরে।
অন্ধকার আকাশে একফালি চাঁদ
ঝিমায় ঘুমঘোরে একা সারারাত,
এমন নিঝুম রাতে লুকানো সে আশা
মিটায়ে দিতে চায় সব ভালবাসা।
নিশুতি অন্ধকারে অশ্বত্থের কাছে
চলিয়া গেল সে দ্রুত এক শ্বাসে
সব মায়া ছিন্ন করে কন্ঠে দিল ফাঁস
মিটে গেল জীবনের সব দীর্ঘশ্বাস।
আজ সে ঘুমায় পরে মর্গে'র ঘরে
কেউ ব্যাথা দেয় না এখন তাহারে।

একদিন সাধ ছিল, পরিপূর্ণ আশা
বুক ভরে জমে ছিল, নিখুঁত ভালবাসা
দিয়েছিল দ্বিধাহীন আপন খেয়ালে
যতটুকু ছিল প্রেম যৌবনের কালে।
তারপর ধীরে ধীরে প্রেমের হিসাব
গরমিল হয়ে গেল, বেড়ে গেল চাপ।
ঋণ তার বেড়ে যায় শুধু খায় ধোকা
জগৎ-সংসারে বনে যায় বোকা।
একদিন প্রিয়জনের অপ্রিয় হয়ে
বাঁধন খুলিয়া গেল প্রেম গেল ক্ষয়ে
যে ছিল অন্ত-প্রাণ তাহার ঘৃণা
সহিতে পারিলনা, সেই প্রেম বিনা
সমস্ত অন্ধকার পৃথিবীর পরে,
প্রেম তার চলে গেল দূর থেকে দূরে....
তাই তার বাঁচিবার মুছে গেল সাধ
এখন বুকে তার শান্তি অগাধ
ঘুমিয়ে রয়েছে সে কফিনের মাঝে
শীতল শান্তি নিয়ে বরফেতে ভিজে।

অনেক সাধ ছিল জীবনে তাহার
অনাবিল শান্তি আর সুখের সংসার
করিবার তরে তার বুকে ছিল আশা
তবু তার বুকে কেন জমিল কুয়াশা
পুত্র কন্যা সবই ছিল, ছিল সঙ্গিনী
তবু তার মনে ছিল দুঃখ চিরদিনি
বুঝিতে চাহেনা কেউ তাহার বেদন
বুকে তার জমে ছিল চাপা ক্রন্দন
প্রেম তার চলে গেছে যেই ক্ষণে দূরে
বিভেদ বিচ্ছেদ যেন কর্কশ সুরে
ভেঙে দিল ঠুনকো কাঁচের দেয়াল
সম্পর্ক হয়ে গেল বিদ্ঘুটে ঝাল।
নিজ ঘরে পরবাসী যেন বনবাসী
কোথায় হারিয়ে গেল মধুমাখা হাসি।
যখন সে হয়ে গেল নিঃসঙ্গ একাকী
বেঁচে থাকার আশা আর থাকল না বাকি।
তাই সে পালিয়ে গেল অসীম আঁধারে
শান্তিতে ঘুমায় এখন মর্গের ঘরে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×