somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম কারিগর

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম ইংল্যান্ডে হলেও খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। ১৮৭৭ সালে টেস্ট খেলা প্রবর্তন হওয়ার পর প্রথম তিন টেস্টেই অংশগ্রহণ করেন তিনি। টেস্ট ক্রিকেটের প্রথম বলটি তিনিই মোকাবেলা করেছিলেন; বোলার ছিলেন ইংল্যান্ডের আলফ্রেড শ। ইতিহাসের প্রথম টেস্ট-রানও এসেছে তার ব্যাট থেকেই। শুধু কি তাই? প্রথম অর্ধ-শতক ও প্রথম শতকের পাশেও তার-ই নাম। জর্জ ইউলিটের বলে আংগুলে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট না করলে হয়ে যেতে পারতেন প্রথম ডাবল কিংবা ত্রিপল সেঞ্চুরিয়ানও !!! দলীয় ২৪৫ রানের মধ্যে ১৬৫-ই ছিল তার অবদান যা মোট রানের ৬৭.৩৫ শতাংশ। আর কেউ ২০ রান-ই অতিক্রম করতে পারেন নি। অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়লাভ করে। সে হিসেবে অভিষেকেই টেস্ট জয়ের স্বাদ পাওয়া ক্রিকেটারদের একজন তিনি।
অভিষেকের পর ১৮৭৭ ও ১৮৭৯ সালে আরও দুটো টেস্ট খেলেছেন তিনি। ১৮৭৮ সালে অস্ট্রেলিয়া দল আনুষ্ঠানিকভাবে প্রথম ইংল্যান্ড সফরে যায়। সফরে তিনি রান গড়ে শীর্ষস্থানে ছিলেন ও ইংল্যান্ডে প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেন। কিন্তু সফরের কোন খেলাই টেস্ট ম্যাচের মর্যাদা পায়নি।
১৮৭৯ এর পর শারীরিক স্বাস্থ্যের অবনতি, তারকাখ্যাতি অর্জনে বিমুখতাসহ জুয়াখেলায় ঋণগ্রস্ত ও অত্যধিক মদ্যপানের কারণে আর কখনও অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেননি তিনি।
তিনি ১২ টি টেস্ট ম্যাচে আম্পায়ারিংও করেছিলেন।
টেস্টের অনেক প্রথমের এই কারিগর ১৯৩০ সালের ২০ আগস্ট পাড়ি জমান না ফেরার দেশে।
ওপারে ভাল থাকবেন চার্লস ব্যানারম্যান ......
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×