আমাদের দেশ এ শহর এর শিক্ষার হার এর তুলনায় গ্রাম এর শিক্ষার হার অনেক কম। কারণ শহরে শিক্ষা গ্রহণ করার সুবিধা গ্রাম থেকে অনেক বেশি।
বেশির ভাগ গ্রাম এর স্কুল এ শিক্ষা ব্যাবস্থার মান অনেক খারাপ। অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে শিক্ষকগণ নিয়মিত আসে না, সময় মত ক্লাশ হয়না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এর অবস্থা এতই খারাপ, যে কোন সময় একটা বিপদ হতে পারে।
তাই গ্রাম এ শিক্ষার হার অনেক কম। গ্রাম এর মানুষ গরিব থাকাই সবার পক্ষে শহর এ গিয়ে পাড়ার সুযোগ পাই না, অনেক আছে যারা অনেক বেশি গরিব হওয়ায় শিশু শ্রম এর দিকে চলে যায়।
আজ যুব দিবস,
এই যুব দিবস এ আমি বাংলাদেশ এর হাজার হাজার যুবক দের পক্ষ থেকে সরকার এর কাছে এই আবেদন করি, গ্রাম এর শিক্ষার প্রতি নজর দিন, যাতে গ্রাম এ প্রতিটি শিশু একটা ভাল মানের সাথে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে। বাংলাদেশ এর কোন শিশু যাতে শিক্ষার আলোর বাইরে না থাকে।
তাহলে এরা সু-শিক্ষিত হয়ে দেশ এর উন্নয়ন এ ভাল ভূমিকা রাখবে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



