দুই সারিতে দাঁড়িয়ে হাতের ওপর একজন শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেয়া হয়েছে। তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। আর যে দিক দিয়ে নামবেন তার সামনেই অপর এক শিক্ষার্থী হাঁটু এবং হাতের উপর শরীর ভাসিয়ে রেখেছে যেন তিনি সাবলীল ভাবে নামতে পারেন। আর এতে করে অবশ্য প্রধান অতিথি হাস্যোজ্জ্বল মুখে সফল ভাবেই শিশু মানবসেতু হেঁটে পার হন। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হাবিবুর রহমান পাটওয়ারী ছবিটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আপলোড করে লিখেছেন, ‘ইনি একজন জনপ্রতিনিধি। দেখুন তার কাণ্ড। সমাজ কি এতোটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কেউ কি নেই এদের থেকে সমাজটাকে নিস্তার দিতে। শিশু শ্রম যেখানে নিষিদ্ধ, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে এইসব করে। কি হবে এইসব জনপ্রতিনিধিদের দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের?
আমরা এই চেয়ারম্যান এর পদত্যাগ সহ শিশু অত্যাচার করাই এর বিচার চাই। আর যদি এর যথাযথ বিচার না হয় তাহলে মনে করব আওয়ামীলীগ এই সবই দেখতে চাই।।।
উপজেলা শিক্ষা অফিসার ও এই বিদ্যালয় এর প্রধান শিক্ষক কে এই জবাব, দিতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



