একেবারেই সহজ হিসেবে এই মুহূর্তে একজন ব্লগারের হত্যা দুটি কারনে হতে পারে, এক এই আন্দোলনের আন্দোলনকারীদের দুর্বল বা ভীত করার লক্ষে ,দুই কোন একটি স্বার্থান্বেষী মহল যারা একে পুজি করে কিছুটা রাজনীতি করতে পারে। তবে উপরের দুইটিই একপ্রকার “ব্লগ এবং অনলাইন” বিষয়ক কারন তবে এই হত্যাকাণ্ড তার ব্যাক্তিগত বা দুর্ঘটনা হয়ে থাকলে আসলে ওই দুইটির একটিও করজকর হবে না।
তবে কারন যদি পরেরগুলি হয় তাহলে আসলে এই বিষয়ক আলোচনা হবে আইন শৃঙ্খলা বিষয়ক যা কিনা আসলে করেও কোন লাভ নেই কেননা এটি আমাদের দেশের গত চার বছর এর একটি নৈমিত্তিক ঘটনা। এখন অপেক্ষা করুন কয় ঘণ্টার সময় চান আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী।
আর যদি হয় কারন প্রথম বা দ্বিতীয়, তাহলে কিছু কথা না বললেই নয়। কয়েকদিন আগে আসিফ মহিউদ্দিনের উপর হামলার পর আমি বলেছিলাম যে আমাদের মত প্রকাশের জায়গাটি ক্রমশ খাট হয়ে আসছে এবং অনলাইনের তর্ক বিতর্ক আর সেখানেই সীমাবদ্ধ নেই ব্যক্তিগত পরজায়ে চলে আসছে।
আমি খেয়াল করেছি আসিফ ভাই আর রাজিব ভাইয়ের উপর হামলার ধরন একই রকম। সাথে বরং বলা বাহুল্য যে এদের মতও ছিল একই। সুতরাং কারনটাও অনেক তাই এক হতে পারে । তবে গতবার আসিফ ভাইয়ের ক্ষেত্রে যেটি ছিল যে বর্তমান সরকারের পক্ষের ব্লগারদের সাথে এবং কিছু লীগ কর্মীদের সাথেও কিছু সমস্যা ছিল। তবে এইখানেও তারা নেই তা বলা যাবে না সন্দেহ তাদের উপরও আছে কেননা রাজনীতির নীতি আমাদের দেশের দেশে সবসময়ই বেইমানী তবে সেটি নিশ্চিত না হয়ে বলা সম্ভব নয়।
যাই হোক মানুষটির ব্লগ আজকেই আমি প্রথম পড়লাম এবং ব্যাক্তিগতভাবে পরিচয়ও নেই তবে আজ আমার মা আমাকে বলল বাবা এইগুলা কি আমি বুঝি না তবে তুই আর লিখা লিখি করবি না। আমার ভাই ফোন করল আর করল আমার কিছু বন্ধু যারা আমার এই লিখার বিষয় জানে তাদের কথা ছিল একটিই এই লিখা লিখি আর করা যাবে না ব্লগ পৃথিবীর সবচাইতে খারাপ জিনিস। এই অবস্থানে তো আমাদের আসার কথা ছিল না, এই রুপেতো আমাদের অধিষ্ঠিত হবার কথা ছিল না।
এখন প্রশ্ন রইল সমসাময়িক ঘটনা অবলম্বনে,যে কেউকি এই ব্লগ এবং ব্লগের যেই গুটি কয়েক মানুষ আছেন তাদের বিরুদ্ধে উঠে পরে লেগেছেন? এই সুন্দর একটি চর্চায় কার কালো ছায়া পড়ল?
শেষ করব কি দিয়ে বুঝতে পারছি না শুধুই বলবো আপনার আত্মা শান্তি পাক এবং আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



