আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়াতে পাঠান তার উপাস্য করার জন্য ঠিক একইভাবে অন্য ধর্মে যেমনটি তাদের সৃষ্টিকর্তার জন্য করা হয়। কিন্তু সময়ের সাথে সাথে সে ধর্ম থেকে দূরে যেতে থাকে বা চর্চার অভাব পরিলক্ষিত হয় মানে আমাদের মতন মুসলমানদের কথা বলছি আর আরেক প্রকার আছেন যারা ধর্মের প্রতি আস্থাহীন হয়ে পড়েন এক প্রকার এবং বেছে নেন আস্থাহীনতা বা বিশ্বাসহীনতা মানে নাস্তিকতা।
নাস্তিকতা পৃথিবীর জ্ঞ্যান এবং বিজ্ঞ্যানের উৎকর্ষতার সাথে সাথে ব্যাপক হারে বৃদ্ধি পায় মুলত ১৭শ শতাব্দীর পর থেকে রেনেসাঁ বিপ্লবের পর থেকে। যাই হোক ওই ইতিহাসের দিকে নজর দেয়া আযকের আমাদের আলচনা নয় বরং আমি যেটি দৃষ্টিপাত করতে চাচ্ছিলাম সেটি হল এটির ইতিহাস এবং এটি যে আসলে নতুন কিছু নয় সেটির দিকে দৃষ্টি গোচর করা। তো এখানে এটি নিয়ে আলোচনায় বুঝতে হবে যে এটি তাদের বিশ্বাস তো এটি নিয়ে আমি চাইনা কন মন্তব্য করতে তবে সমস্যা হল আমাদের নাস্তিক ভাইয়েরা কিন্তু এই ভাবে চিন্তা করছে না বা তাদের কাজে অন্তত সেটি প্রকাশ পায় না।
রাজিব বা “থাপা বাবা” তার যেই লিখা প্রথমে সেটির মূল্যায়ন করা প্রয়োজন,আসলে যেকোনো নাস্তিকেরই এক প্রকার লজ্জা পাওয়া উচিৎ এই লিখার মান নিয়ে। নাস্তিক এবং আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে আহমেদ শফা এবং তারই শিস্য হুমায়ুন আযাদ তাদের লিখা পড়ুন এবং বলুন আসলে এদের লিখার উদ্দেশ্য কি এবং কি লিখে। মত প্রকাশ এর স্বাধীনতা সবারই আছে তবে সেটি হতে হবে যৌক্তিক এবং তর্ক করার মতন।
আচ্ছা তাহলে কেন এই গালাগাল আর অশ্লীল ভাসার প্রয়োগ নাস্তিকতার নামে যেখানে নাস্তিকতার মুল বলে সুন্দর ব্যাবহার আর জ্ঞ্যান বিজ্ঞ্যানের চর্চা ? উত্তর কিছুটা শক্ত কেননা তাদের মনে কিচলে আমাদের পক্ষে তা অনুধাবন মুশকিলই নয় অসম্ভবও। তবে যেটি সহজেই অনুমেয় যে এক হুমায়ন আযাদ তো তাদের পক্ষে হয়া সম্ভব নয় কেননা জ্ঞ্যানের সেই শিখরে তারা পৌছুতে পারবেন না তাই সহজ উপায় কি নিজেকে উপস্থাপন করার সবার সম্মুখে একজন স্যাকুলার হিসেবে!! দে গালি নবীরে !! দে গালি আল্লাহকে !! আর এই পথটিই বেছে নিয়েছে এই কিছু নাস্তিকবাদের কুলাঙ্গাররা যারা তাদের বিশ্বাসের জন্যই এক প্রকার হুমকি সরূপ।
এই “থাপাবাবা” মৃত্যুর জন্য কাল রাত খুব কষ্ট লেগেছে কেননা আমি আমার একজন সহকরমিকে হারিয়েছি যে আমার মতই ব্লগ লিখত এবং এতেই অনুমান করা যায় যে আমরা সেইফ নই এই দেশে । তবে হ্যা এই খানেতো বিশ্বজিতের মতন নিরিহ ছেলে যে দারিয়ে ছাত্রলীগের নাটক দেখছিল তবে কিছু ক্ষনপর সেই নাটকের সেই ভিক্তিম হল আর সেখানে আমরাতো নিরিহ নই আমরা তো বিদ্রোহী।
শত বার বলব এই মৃত্যু একটি হত্য আর হত্যাকারি অপরাধী সবসময়ই আর সবস্থানে তবে এই সরকারের আমলের গ্যারান্টি দিব না। তবে একটি অনুরধ থাকবে নাস্তিক ভাইদের কাছে যে ভাই আপনারা যারা জ্ঞ্যান এবং লিখার মানের দিকে কিছুটা নিচে আছেন তারা প্লিজ এখন থেকে এক্তু জেনে ধর্মকে আক্রমন করুন আর আমাদের ধর্মের কোন বিশয় নিয়ে আলোচনা করলে অবশ্যই আমরা স্বাগত জানাবো কেননা অন্ধকার দূর করে আলোর পথে আসার জন্য বা ধর্মের কোন ধরনের কুসংস্কার দুরিকরনে যেকোনো পথ দেখান হলে অবশ্যই আমরা শুনবো। “কেননা ইসলাম প্রতি মুহূর্তে যুক্তিশীল”
এইবার পয়সার অন্য পাশে দেখি। রাজনীতিতে সবই আছে শুধু নীতি নাই । প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনার সবাই এই বিষয়ে বেশ শঙ্কিত জা আমার কাছে ভালই লাগলো যে যাক ইনাদের অন্তর আমাদের ব্লগারদের জন্য নরম বেশ। আমি এইখানে রাজনীতি দেখতে চাই না যে বল্গারদের উতসাহ দিতে এই আন্দোলনে কিংবা নাস্তিকতাকে উচকে দিতে বা মৌলবাদীদের দমিয়ে রাখতেই এই নাটকের উদ্রেক ! না এমনটি ভাববেন না। ওই মায়ের ছেলেকে তো ফেরত দিতে পারবে না কিন্তু এই ব্যাবহার অন্তত তাদের কিছুটা মনে কিছুটা শান্তির পরস আনবে।
কিন্তু একটি বিষয় একটু বলি যেইভাবে এই সরকারের এম্পি আর মন্ত্রিরা যুদ্ধ অপরাধীদের মতন একটি ইস্যুকে যেভাবে হাল্কা বানিয়ে একরকম ডাল আর ভাত বানিয়ে ফেলা হয়েছে তেমনি এই মৌলবাদীদের নিষিদ্ধ করার যেই ইস্যু সেটিও কিন্তু এরকম কিছুই হতে যাচ্ছে বলে আমার ধারণা। “ কেউ বায়ু ত্যাগ করেছেন ব্যাস এইটা জামাত শিবিরের কাজ” এরকম হলে তো সমস্যা তখন দেখা যাবে কোন একটি জঘন্য কাজ ঘটনা করবে তখন কিন্তু আর বলে তেমন সুভিধা পাওয়া যাবে না যে “জামাত শিবির এর কাজ”। তাই আমাদের উচিৎ হবে প্রমান এবং যুক্তি দিয়ে আরোপ আনা তাতে করে হবে কি ওজন বজায় থাকবে আমাদের আরোপগুলীর।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



