নর্থ সাউথ ইউনিভারসিটির পাঁচ ছাত্র গ্রেফতার এবং তাদের জবানবন্দী এবং স্বীকারোক্তি থেকে এটি নিশ্চিত করা গেছে যে এরাই খুনি। যাক খুনের বিষয়ে আজকে মহা আলোড়ন ইতিমধ্যেই হয়ে গেছে সেদিকে দৃষ্টিপাত করবোনা। কেননা এর সাথে আমাদের দেশের সনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম জরিত এবং এরকম ছেলে পেলে এই ইউনিভারসিটির ছাত্র সেটাই লজ্জাজনক শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য।
তবে আমি আলচনার আগে একটি হিসাব দেখাই ৪৫০০ টাকা করে প্রতি ক্রেডিট হিসেবে যদি আপনাকে ১২৬ ক্রেডিট করতে হয় তাহলে এখানেই ৬ লাখ আর সাথে আমাদের প্রাইভেট ইউনিভারসিটির যে কত ফিস ভর্তির দিন থেকে শুরু করে কনভকেশনের দিন পর্যন্ত এগুলি মিলিয়ে আরও লাখ খানেক সুতরাং সব মিলিয়ে সাত আর যদি ইঞ্জিনিয়ারিঙের ছাত্র হয় তাহলে আরও কিছু বেশী।
এখন কেন এই টিউশন এর প্রতিবেদন দিলাম একে যারা নতুন ভর্তি হতে যাবেন নর্থ সাউথ ইউনিভারসিটিতে তাদের জন্য ভাল হল ইনফো পেয়ে গেলেন আর এখন একটু বুঝেন যে আসলে জামাত শিবিরের অর্থনৈতিক অবস্থান কোথায়। এটি আজকে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিস্থানের চিত্র আমি বাকিদের নাম নিচ্ছিনা। হত দরিদ্র এই দেশে ৭ লাখ ৮ লাখ টাকা খরচ করে পরার অবস্থা খুব বেশী মানুসের নেই। তাহলে দেখুন জামাত এর ইচ্ছে কি এই ছাত্রদের পিছনে তাদের ব্যয়ের উদ্দেশ্য কি ?
• আধুনিক জামাতি ছাগল উৎপাদন করা।
• প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরকার পরিবেশকে অস্থিতিশীল করে তোলা।
• সম্পূর্ণ অরাজনৈতিক ক্যাম্পাসগুলিতে রাজনীতি প্রবেশ করিয়ে গোটা ক্যাম্পাসে এক প্রকার তাণ্ডব বাধানো।
• শিবিরের সাথী বানানো সহজ সরল ধার্মিক ছেলে মেয়েগুলিকে।
• পাবলিক ইউনিভার্সিটির মতন এইখানেও সেশন জট সৃষ্টি এবং তাদের আধিপত্য বিস্তার করা।
দেখুন বাংলাদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় বলতে একসময় আমরা ঢাকা,বুয়েট বা জাহাঙ্গীরনগর কেই বুজতাম এবং বাহিরের বিভিন্ন দেশ থেকে এখানে পরতে আসতো এবং এখনো আসে। তবে এখন বিপুল পরিমানে বিদেশি ছাত্র ছাত্রি আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলুতে পড়তে আসে এবং দিনে দিনে আরও এই পরিমান বাড়বে।
এখন একটু ইতিহাস ঘাঁটলেই দেখবেন যেদিন থেকে এই শিবির যারা জামাতের ছাত্র উইংস তারা আমাদের দেশের এই পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে ধুকেছে সেদিন থেকেই আমাদের ছাত্রদের মাঝে হানাহানি, মারামারি এবং ব্যাবস্থাপনায় সেশনজট এবং দলীয়করণ শুরু হয়ে যায়। এখন বাংলাদেশের একটি বৃহৎ অংশ নয় বরং প্রায় অর্ধেক ছাত্র ছাত্রি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে।
সুতরাং শকুনের নজর এখন এই সুন্দর ক্যাম্পাসগুলিতে যেখানে প্রাণের ছড়াছড়ি, প্রানখুলে হাসির শব্দ, রঙের বিন্যাস আর আবেগ কিন্ত এগুলিত ওই বিশেষপ্রাণীকুলের সহ্য হবার নয়। কেননা এদের মন কলুষিত। যদিয়ও এদের কিছু নিজেদের ইউনিভার্সিটিও আছে তবে তারা এখন সেগুলিতে নিজেদেরকে রাখতে চায় না কেননা ওই গুলিতে আর যাই হোক মানবতা,সুশিক্ষা,আধুনিক চিন্তা আর বিশ্বায়নের ছোঁয়া নেই।
এইকল্পে এখন তারা আক্রমন আর দখল করতে চায় আমাদের ক্যাম্পাসগুলী যেখানে আমরা শ্রেণীকক্ষে ক্লাস করি লিঙ্গভেদে নয় যোগ্যতাভেদে, যেখানে আমাদের চিন্তা এবং মননের সাথে মিশে আছে ইনভেসন, যেখানে আমাদের প্রতিটি শিক্ষার্থীর আছে নিজস্ব ধর্ম ও বিশ্বাস, যেখানে আমাদের শিক্ষার্থীদের চেষ্টা পিতা মাতার প্রতিটি টাকার বিনিময়ে জিবনে কিছু হয়ে উঠা, যেখানে প্রতিটি সমুসা আর বার্গারের মূল্য বাচিয়ে আমাদের প্রিয়জনের সাথে কথা বলার জন্য ২০ মোবাইলে ঢুকানো, যেখানে আনন্দে আর শিউরনে আমাদের প্রতিটি মুহূর্ত উজ্জ্বল, সেইখানে সেই পসচাদপদতা এই জিবনেও মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
এখানে আমাদের ইউনিভার্সিটি গুলিতে এই জঙ্গিদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং ওই মুল হোতা কে তা বের করে আনতে হবে। এখানে যাদেরকে ধরা হয়েছে তাদের স্বীকারোক্তিতেই বুঝা যায় যে এরা নিরীহ সাধারন ছাত্র ছিল এবং নামায পড়তে গিয়ে যেই বড় ভাইয়ের খপ্পরে পড়ে সেই আসল ক্রিমিনাল “সে কোথায়?” আজকের ভিতরে তাকে খুজে বের করা হোক এবং তারাতারি আটকে রাখা হোক খাচায় কেননা এই এইডস রোগীদের আর এক মুহুরতের জন্যেও বাহিরে রাখা সমুচিন হবে না কেননা অন্য সাধারন ছাত্র ছাত্রীও আক্রান্ত হবে এই রোগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

