somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামশেদপুর (টাটানগর)

১৬ ই জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমবঙ্গের বাইরে এই শহরেই সবচেয়ে বেশি, এক বছরের বেশি, রইলাম । তাই ভাবলাম এই শহর সম্পর্কে কিছু লিখি। শহরটি তদানীন্তন বিহার, অধুনা ঝাড়খন্ড নামক ভারতীয় রাজ্যেরএকটি শিল্পাঞ্চল। প্রধান শিল্প ইস্পাত। ভারতের অন্যতম শিল্প গোষ্ঠি টাটাদের ইস্পাত শিল্পের প্রাণকেন্দ্র। গোটা শহরের আর্থ-সামাজিক ভিত্তি হলএই ইস্পাত কারখানা, যা শহরের কেন্দ্রস্থলেএক বিরাট জায়গা নিয়ে স্বমহিমায় অবস্থিত। প্রসঙ্গত বলে রাখিএটি আমার দেখা বৃহত্তম কারখানা। প্রথম যখন শুনি, যে আমায় জামশেদপুর আসতে হবে খানিকটা দমেই গিয়েছিলাম। আমার এই চাকরিতে এটাই প্রথম কাজ। তাই "বিহারের মত এঁদো জায়গা"তেও যেতেই হল। সেটা ছিল গেল বছর জানুয়ারী মাসের এক শনিবার। প্রথম ধাক্কা; স্টেশনে নেমেই চমকে গেলাম। এত পরিস্কার -পরিচ্ছন্ন স্টেশন শেষ কবে দেখেছি মনে পড়ল না। স্টেশন থেকে আমার সংস্থার অতিথিনিবাস অটোতে চেপে যাবার সময় আরএকটা জিনিস লক্ষ্য করলাম যে,এখানকার রাস্তা গুলো বেশ চওড়া এবং একটুও ভাঙাচোরা নয়। ভাবলাম এ কোন দেশেএসে হাজির হলাম,এ তো ভারত নয়! সর্বোপরিএ তো "বিহার" হতে পারে না! পরে জেনেছি, ভারতেএকমাত্র জামশেদপুরেই কোনো পৌরসভা নেই। এখানের নাগরিক সুবিধা দেয় একটি টাটা সংস্থা - "জুসকো" (জামশেদপুর ইউটিলিটি সার্ভিসেস কোম্পানী)। শুধু তাই নয়এখানে বিদ্যুৎ সরবরাহ করে "টাটা পাওয়ার"। তাই জঞ্জাল সাফ করা থেকে শুরু করে সব কিছুতেই পেশাদারী দক্ষতার ছাপ সুস্পষ্ট। পার্থক্যটা চোখে লাগে যদি জুসকোএলাকার বাইরের মানগো বা আদিত্যপুরে যাওয়া যায়। সেখানে ছবিটা পুরোপুরি "বিহারের"। ভাঙা রাস্তা, জল ও বিদ্যুৎ অপ্রতুল - পরিচিত দৃশ্য।
জামশেদপুরের দ্রষ্টব্য স্থান গুলি হল দলমা পাহাড়, ডিমনা লেক ও জুবিলি উদ্যান। দলমা পাহাড় বিখ্যাত হল তার "দামাল" হাতিদের জন্য। এই হাতি গুলো বিহার, ঝাড়খন্ড ও পশ্চিম বাংলার এক বিরাট এলাকা জুড়ে প্রচুর দৌরাত্ম্য করে। এই শৈলশ্রেনীতে ভারতের সর্ববৃহৎ হস্তি অভয়ারণ্য অবস্থিত।
ডিমনা লেক এই শৈলশ্রেনীর দক্ষিন প্রান্তে তিনটি ছোট পাহাড়ের মাঝে কৃত্রিম জলাশয় - সৌজন্যে TISCO। এই জলাধার পুরো শহরের TISCOএলাকার জল সরবরাহ করে। এখানে মূলত বৃষ্টির জল সংরক্ষণ করা হয়।এছাড়া সুবর্ণরেখা ও খড়কাই নদীর জলও খাল কেটে নিয়ে আসা হয়। লেকটি শহর থেকে একটু দুরে শহরের উত্তর - পশ্চিম কোণে অবস্থিত। তাই বেশ নিরিবিলি। পিকনিক ও প্রেমের আদর্শ জায়গা। জুবিলি উদ্যান শহরের কেন্দ্রস্থলে বিরাজমান। এটি জামশেটজি টাটার জন্ম শতবর্ষে বানানো হয়েছিল। কারা বানিয়েছিল তা আন্দাজ করার জন্য কোনো পুরষ্কার নেই।
শহরের তিনদিক ঘিরে আছে সুবর্ণরেখা ও খড়কাই নদী। সুবর্ণরেখা উত্তর ও পূর্বদিক এবং পশ্চিম দিকের দায়িত্বে আছে খড়কাই। খড়কাই ভারতের দূর্লভ নদীগুলির মধ্যে একটি । এর দূর্লভ হবার কারণ হল এটি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৬ সকাল ৯:১৪
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×