somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যেমন

১৯ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙলাদেশী হিসাবে আমাদের চরিত্র বিশ্লেষন করলে দেখা যাবে যে আমরা খুবই ইমোশনাল । স্বভাবে আমরা কবি (বিশ্বাস না হলে এই ব্লগে আজকে কয়টা কবিতা পোস্ট হয়েছে দেখতে পারেন) । আমরা খুবই বন্ধুবৎসল এবং অতিথিপরায়ন । তবে আমাদের খারাপ দিকগুলো হলো যে আমরা অনেক ধরনের কমপ্লেক্সে ভুগি । আমাদের নেগেটিভ মনোভাবের জন্য ব্যর্থতার বৃত্তে বারে বারে আটকে যাই ।

আমরা অতীত নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি, বর্তমান নিয়ে হাউকাউ করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভবিষ্যত সম্পকে কোন ভাবনা থাকে না । আমরা কাঠামো নিয়ে ব্যস্ত কিন্তু বিষয়বস্তু নিয়ে নয় । ছুতো খুজতে আমরা সেরা, যেন নিজের দোষ কোনদিনই হবার নয়।

আমরা খুব গর্বিত জাতি কিন্তু একটু বেশিই গর্ব করি । আমরা প্রায়শই মনে করি যে আমরা যা করি বা ভাবি তা পৃথিবী সেরা । অবশ্য জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা বেশ আনডিসিপ্লিনড । রাস্তার দিকে তাকালেই এটা বোঝা যায় । যে যেভাবে পারছে সে সেভাবেই চলছে, নিয়ম নীতির বালাই নেই। আমাদের সময় জ্ঞান পৃথিবীর অন্যান্য জাতি থেকে একটু ভিন্ন । দেরী করে যাওয়াটা হচ্ছে নিজের গুরুত্ব বাড়ানো । আমরা কখনই অ্যাপয়েন্টমেন্ট ঘড়ি ধরে করি না, বলি ধরেন চারটার দিকে যাব ।

প্রতিটি বিষয়েই মতামত দেয়া আমাদের স্বভাব। আমরা নিজেদের সবচেয়ে বেশী জানা ও এক্সপিরিয়েনসড লোক হিসাবে ভাবি । অপরকে যে কোন রোগের অষুধ বাৎলে দিতে আমরা সিদ্ধহস্ত । সচরাচর আমরা খুব উচ্চকনঠ। পাশের লোক বা প্রতিবেশীর ব্যাঘাত সৃস্টি করছি কিনা এই বোধ আমাদের নেই । আমরা অপরের মতামত শুনতে চাইনা । একটি মতে থাকতেই আমরা স্বাচ্ছন্দ বোধ করি, সেটা হচ্ছে নিজের মত ।

এত ভাল হিউমান রিসোর্স থাকার পরও আমরা এত হতাশ কেন? আসলে জাতি হিসাবে সবার কাছে গ্রহনীয় হবার জন্যে আমাদের পজিটিভলি চিন্তা করতে হবে । আমাদের স্বভাব দিয়ে ঢেকে না দিলে দেশের অনেক কিছু নিয়েই গর্ব করার আছে । আমাদের সব দোষগুনগুলোকে যদি একটি উদ্দেশ্যই ব্যবহার করি, তা হলো ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে দেশকে প্রমোট করা তাহলে কিন্তু এই স্বভাবের পরিবর্তন আনা সম্ভব ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×