somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লার নিয়মে রুটি ভাগ

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসিরউদ্দিন হোজ্জা নিজের মতো করেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাত দেখলেন পথের পাশেই একদল ছেলে জটলা করে দাঁড়িয়ে আছে। নাসিরউদ্দিন হোজ্জা ছেলেদের দলটার আরো একটু কাছাকাছি আসতেই ছেলেরা তাকে হাত উচিঁয়ে ডাক দিলো। তাদের কাছে যাওয়ার অনুরোধ করলো। হোজ্জা সাহেব পন্ডিত ব্যক্তি হিসাবে সবার কাছেই পরিচিত। তাই ছেলেগুলোও হোজ্জা সাহেবের সহায়তা নিতে চাইলো।
নাসিরউদ্দিন হোজ্জা ছেলেগুলোর কাছে গেলেন। ছেলেগুলোকে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোমাদের? আমাকে ডাকলে কেন?
ছেলেরা তাদের রুটিগুলো দেখালো। বললো, তারা গ্রামের এক লোককে সবাই মিলে কাজে সাহায্য করেছে। লোকটা খুশি হয়ে তাদের কিছু পয়সা দিয়েছে। সেই পয়সা দিয়ে তারা দোকান থেকে রুটি কিনে নিয়ে এসেছে। কিন্তু নিজেদের মধ্যে রুটি ভাগকরা নিয়ে বেশ সমস্যায় পড়েছে তারা। লোকের চেয়ে রুটির পরিমাণ কম। লোক আট জন অথচ রুটি ৭টি। সবাইকে খুশি করে কিভাবে রুটি ভাগ করা যায় তা তারা বুঝতে পারছে না। এই কঠিন কাজটাই তারা নাসিরউদ্দিন হোজ্জাকে করতে অনুরোধ করলো।
নাসিরউদ্দিন হোজ্জা বেশ খুশিই হলেন ছেলেদের কথা শুনে। বললেন, এ তো খুব সোজা কাজ। ৭টি রুটি ৮ জনে ভাগ করে খাবে। সমস্যা কোথায়?
ছেলেরা বললো, না! ভাগটা আপনিই করেন। তাহলে আর কারো কোন আপত্তি থাকবে না। আমরা সবাই শ্রম দিয়েছি, তাই এই ইনামও সবারই প্রাপ্য।
নাসিরউদ্দিন একটু চিন্তা করলেন! তারপর বললেন, আচ্ছা! ভাগ করার দু’টি নিয়ম প্রচলিত আছে। একটা আল্লার নিয়ম! অন্যটা মানুষের নিয়ম। তোমাদের রুটি আমি কি আল্লার নিয়মে ভাগ করবো? না মানুষের নিয়মে?
ছেলেরা উত্তর দিতে একটু ইতস্তত বোধ করলো! এ ওর দিকে একটু মুখ চাওয়া চাওয়ি করলো! এর মধ্যে একজন বলে উঠলো আল্লার নিয়মে ভাগ করাই তো ভালো। তারপর সবাই একসাথে বললো- হ্যা হোজ্জা সাহেব আপনি আল্লার নিয়মেই রুটিগুলো ভাগ করেন!
হোজ্জা ৭টি রুটি নিজের হাতে নিয়ে নিলো। তারপর প্রথমে যে ছেলেটা আল্লার নিয়মে ভাগ করার পক্ষে কথা বলেছিলো তাকে আস্তো তিনটা রুটি দিয়ে দিলো। ছেলেটার চোখ তো ছানাবড়া। সে যদি তিনটা পায় অন্যরা কি পাবে!
তারপর হোজ্জা অন্য একটি ছেলেকে দুইটা রুটি দিলো। আর এক জনকে দিলো একটা রুটি। অবশিষ্ট একটি রুটির অর্ধেকটা দিয়ে দিলো আর একজনকে। বাকী অর্ধেক ছিড়ে ছিড়ে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ছেলের হাতে ধরিয়ে দিলো। অষ্টম ছেলেটা পেলো খুবই ছোট একটি টুকরো।
ছেলেরা সবাই খুবই বিমর্ষ হয়ে গেলো। আরে! হোজ্জা সাহেব এটা কি করলেন? জ্ঞানী মানুষ বলে দেশে-বিদেশে নাসিরউদ্দিন হোজ্জার বেশ নামডাক আছে। কিন্তু তাই বলে আল্লার নিয়মে রুটি ভাগ করার কথা বলে এরকম করলো হোজ্জা! ছেলেরা কিছুতেই মেনে নিতে পারছিলো না।
তিনটা রুটি পাওয়া ছেলেটাই কথা শুরু করলো। সেই মূলত অঘোষিত নেতা এদের মধ্যে। বললো- হোজ্জা সাহেব! আপনি এ কেমন রুটি ভাগ করলেন। আমি তিনটা রুটি পেয়েও তো খুশি হতে পারি নি।
নাসিরউদ্দিন হোজ্জা খুব নরম সুরে বললেন, তোমরাই তো সবাই মিলে বললে আল্লার নিয়মে ভাগ করতে??
সবাই উত্তর দিল, হ্যা! আমরা তো তাই বলেছি! কিন্তু এ কিরকম আল্লার নিয়মে রুটি ভাগ??
হোজ্জা আবারও খুব ঠান্ডা মাথায় উত্তর দিলেন, তোমাদের বয়স কম! কিন্তু তারপরেও তো আল্লার নিয়মের ভাগ-বাটোয়ারার মধ্যেই তোমরা বড় হচ্ছো। আচ্ছা বলতো এই গ্রামে বড়লোকের সংখ্যা কতজন?
সবাই বললো- ঐতো! চৌধুরীরাই তো শুধু বড়লোক এই গ্রামে!
নাসিরউদ্দিন আবার বললেন, হ্যা! এই গ্রামের মতো সারা দেশের অবস্থাও একই। বড়লোকের সংখ্যা হাতে গোনা, মধ্য বিত্তের সংখ্যা তার চেয়ে একটু বেশি, গরীবের সংখ্যা সেখানে অগণিত। আল্লার নিয়মে তাই গরীবরা খেতে পায়না আর বড়লোকরা খাবার নষ্ট করে। আমিও তোমাদের সেই আল্লার নিয়মেই ভাগ করে দিয়েছি। বড়লোক, মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্ত, আর বাকীসব গরীব ও নিস্ব। আল্লার করা শ্রেণীবিভাগই অনুসরণ করতে চেয়েছি।
ছেলেরা আবার বিরক্তির সুরেই জিজ্ঞাসা করলো, আচ্ছা মানুষের নিয়মটা কি?
নাসিরউদ্দিন হোজ্জা বললেন, মানুষের নিয়মটাই অনেক বেশি মানবিক নিয়ম! সবাই সমান ভাগ পাওয়াটাই মানুষের নিয়ম।
ছেলেদের মুখে এবার হাসির রেখা দেখা গেলো। বললো- আমাদের আল্লার নিয়মের দরকার নাই। আপনি মানুষের নিয়মেই আমাদের রুটি ভাগ করে দেন। বলেই সবাই নিজ নিজ হাতের রুটি আবার হোজ্জার হাতে তুলে দিলো।
হোজ্জা রুটিগুলো নিয়ে ঘাসের উপর বসে পড়লো। নিজের কাঁধের চাদরখানা ঘাসের উপর বিছিনে নিলো। তারপর রুটিগুলো ছোট ছোট টুকরো করে যতদুর সম্ভব সমান আট ভাগে ভাগ করে চাঁদরের উপর রাখলো। আর বললো- যার যে ভাগ পছন্দ নিয়ে নাও! মানুষের নিয়মে ভাগে কোন সমস্যা নাই।
ছেলেরা তখন মহাখুশি!!
নাসিরউদ্দিন হোজ্জা মিষ্টি সুরে আবার বললেন, তুমি না বললে, তিনটা রুটি পেয়েও তুমি খুশি হতে পারো নি! খুবই মানুষের মতো ভাবনা! আর ঐ বড়লোকগুলো দেখো! এত পেয়েছে! তারপরও আরো পেতে চায়! আরো পেতে চায়! আর গরীবরা না খেয়ে মরে! আল্লার নিয়মে ভাগ-বাটোয়ারা!!

(বেশ আগে পড়া নাসিরউদ্দিন হোজ্জার গল্প অবলম্বনে লেখা)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×