somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলে ভাল! শুধু একটু পেয়াজ খায়!

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরিপদঃ ছেলে ভাল! কার্তিকের মতো চেহারা! নধর গোলগাল দেহ-মুখ। উচা-লম্বা-স্মার্ট। খুবই ধার্মিক! ভট্টাচার্যি বাড়ীর দূর্গাপূজা, কীর্তন, যজ্ঞ থেকে শুরু করে সব ধর্মীয় অনুষ্ঠান-পার্বন তার উদ্যোগেই হয়। আর যে সে ব্রাহ্মণ তো নয়! একেবারে ভট্রাচার্যি! চোখ বুজে মেয়ে দেয়ার মতো ছেলে এটা! চান্দের গাঁয়ে খুত পাবেন কিন্তু ওর কোন খুত নেই! শুধু একটা ছোট্ট সমস্যা আছে! আগেভাগে বলে নেয়াই ভালো। মাঝে মধ্যে ও একটু পেয়াজ-টেয়াজ খায়! কিন্তু আজকের জামানায় এগুলোতো কোন ব্যাপারই না!

কালিদাসঃ বলেন কি? ব্রাহ্মণের ছেলে পেয়াজ খায়! তাও আবার ভট্টাচায্যি ব্রাহ্মণ! কলিকালে আরও কত কি যে দেখতে হবে!

হরিপদঃ আরে না! কি যে কন!! পেয়াজ কি আর ও সব সময় খায়?? এ...ই যখন একটু মাংস-টাংস খায়.....

কালিদাসঃ অ্যা! বলেন কি??... আ..বা..র মাংসও ধরেছে না কি?? হায়রে জামানা! হব্যিষান্ন যাদের খাওয়ার কথা তারা এখন মুরগিও খায়!

হরিপদঃ এতো চিন্তার কি কারণ আছে! ও কি আর মাংস সব সময় খায়? এই য...খ...ন মুসলমান বন্ধুদের সাথে....!

কালিদাসঃ ছিঃ ছিঃ ছিঃ! থামেন! থামেন! ভট্টাচায্যি বংশের ছেলে গরু খায়! এই কথা আর কক্ষণও বলবেন না! বংশের মান-সম্মান একেবারে যাবে! ধর্ম কি আর আছে ওর!!

হরিপদঃ ও..হো! আপনি এভাবে নিচ্ছেন কেন বিষয়টা? ও কি সব সময় গরু খায় না কি?? এই যখন... একটু পানি-টানি খায়! ওসব খেলে-টেলে তো সাথে একটু-আধটু গরু-শুয়োরও খাওয়া লাগে! কি বলেন..!

কালিদাসঃ এ...এ.... ! মদ..ও খায়..! বাদ রাখলো টা কি ও! মাতাল হয়ে বাড়ী ফেরে না তো!

হরিপদঃ আরে না না! কি যে বলেন তার কোন ঠিক নাই! মাতালকে ভট্টাচায্যি বাড়ীতে জায়গা দিবে কেউ? আর মদ তো ও প্রতিদিন খায় না! এই মাঝে মধ্যে যখন একটু রাতের ক্লাবে গিয়ে তাস-টাস খেলে! তখন খায়! ও কি আর ইচ্ছা করে মদ খায় নাকি! মদ তো ওখানে খেতেই হয়! তা আপনি গেলেও একই কথা!

কালিদাসঃ আবার জুয়াও খ্যালে!! ব্রাহ্মণের ছেলে জুয়াড়ী! ঘোর কলিকাল!.... ঘোর কলিকাল! এগুলো মুখে আনাও পাপ!

হরিপদঃ ধ্যাত! আপনার যত সব বাড়াবাড়ী! বলি... জুয়া কি ও প্রতিদিন খ্যালে নাকি? এই যখন একটু রাতের ক্লাবে সুন্দরীরা নাচ-গান করে.... ভেস্তখানায় তো সবই যায়েজ! বুঝলেন না!

কালিদাসঃ বাঈজীও... নাচায়! সেই খারাপ মেয়েগুলার সাথে.... ফষ্টি-নষ্টি....! ব্রাহ্মণের ছেলে! ও ভগবান! প্রলয় আর কতদুর!! এই ঘোর কলি দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভাল।

হরিপদঃ শোনেন দাদা! আমি কিন্তু এই বর্তমান দিনকাল বিবেচনা করে কথা বলছি। আপনারা যেভাবে ছোটবেলায় বা যৌবনকালে চলাফেরা করেছেন, আলাপ-ব্যবহার করেছেন, ধর্মীয় কাজ করেছেন। এখনকার ছেলেরা সেভাবে করেনা। তারা সবকিছু আধুনিকভাবে করে। ধর্মের কাজও তারা আধুনিকভাবে করে।কে কত খারাপ কাজ করছে সেটা এখন কোন বিষয়ই না! শুধু দেখতে হবে, ধর্মের কাজটা সে ঠিক-ঠাক মতো করছে কি না! ধর্মের কাজটা ঠিকমতো করলেইে এই জামানায় সে ভাল মানুষ! পিছনে কি করছে, মদ খাচ্ছে! নাকি কম্পিউটারে রঙ্গিলা দেখছে! না কি বাঈজী নাচাচ্ছে, কোন বিষয় না! এরাই এযুগের ধার্মিক! আপনি চোখ বুজে মেয়ে দিতে পারেন।

কালিদাসঃ কোন খারাপ কাজটা বাদ দিচ্ছে সে! কিন্তু এতকিছুর পরও আপনার মতো মানুষ তার ভাল বলছেন?

হরিপদঃ হ্যা! বলছি! আপনি যদি ধার্মিক ছেলে খোঁজেন! তাহলে এই ছেলেই উপযুক্ত! শেষ কলিতে এরাই ধার্মিক!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×