somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবে ইহুদি নাচ

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইলী-আমেরিকান সেনারা প্রস্তুতি নিচ্ছে আরববিশ্বের আমেরিকান সেনাঘাঁটিগুলোতে। জর্ডান, তুরস্ক, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত! কোথায় নেই আমেরিকান সেনা ঘাঁটি! তাহলে কি ইহুদি-মুসলমানের যুদ্ধটা হবে এবার? অবশ্যই না! ইহুদি-মুসলমান-খৃষ্টান মিলে-মিশে সব একাকার। আমেরিকা-ইসরাইল-ফ্রান্স এখন জোট বেঁধেছে। সাথে পা চাটতে ব্যস্ত সৌদিআরব, তুরস্ক, আরব আমিরাত, জর্ডানসহ ইসলামের ধ্বজ্বাধারীরা। আসাদকে উতখাত না করতে পারলে মধ্যপ্রাচ্য তাদের পদানত হবে না। এত চেষ্টার পরও সিরিয়ায় এসে থেমে গেছে আরব বসন্ত । ওবামা এবার সিরিয়ায় আরব বসন্তের ফুল ফোঁটাবেই ফোঁটাবে। আর একবার বসন্তের ফুল ফোঁটাতে পারলেই সিরিয়া মিশরের মতোই বুঝতে পারবে আরব বসন্ত কাহাকে বলে, কত প্রকার ও কি কি!

সংকট আসবে, সংকট যাবে! পুঁজিবাদের সংকট গভীর থেকে গভীরতর হবে! পুঁজিবাদকে অক্ষুন্ন রাখতে যুদ্ধের দামামা আবার বাজবে! বলতে বলতেই ওবামা ঘোষণা দিয়ে দিয়েছে। যুদ্ধ তাদের করতেই হবে। শুধু তেলের জন্য নয়! তাদের সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ টিকেয়ে রাখার স্বার্থেই যুদ্ধ। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অস্ত্র তৈরী করে রেখেছে! অথচ কি আজব! অস্ত্র ব্যবহারের সুযোগই নেই। তাই আবার যুদ্ধ! সবকুল রক্ষা হবে এতে! রাশিকৃত অস্ত্র যেমন ব্যবহার করা যাবে, তেমনি বিশ্ববাজারে অস্ত্রের চাহিদা, প্রযুক্তির চাহিদা বেড়ে যাবে! আর চাহিদা বাড়লে বিক্রিও বাড়বে! নতুন নতুন অস্ত্রের বাজার যেমন হাতে আসবে তেমনি দেশে নতুন অস্ত্রের জন্য গবেষণাগার ও কারখানা তৈরী করে বেকারত্বের সমস্যার কিছুটা সমাধানও করা যাবে। আর আজ হোক, কাল হোক তেলের টাকা দিয়ে যুদ্ধের খরচটা তো উসুল করা হবেই।
লাখ লাখ আর্মি বসে বসে সম্পদ ধ্বংস করছে! বেকার বসে থাকার চেয়ে কাজ করে ভাত খাওয়া উত্তম। সিরিয়ায় গিয়ে কেরামতি দেখাও! তারপর হাঁটু গেড়ে বসে যাও সিরিয়ার ঘাড়ের উপর। খাওয়া-পরা তো ওরাই চালাবে! আর ইন্স্যূরেন্স পলিসির মতো বছর দশেকের মধ্যে যুদ্ধের খরচও সব ঘরে চলে আসবে। তারপর শুধুই লাভ! আর ধ্বংসের পরে তো পুননির্মাণের প্রশ্ন! সেখানেও ব্যবসা জমবে। নির্মাণ সামগ্রি, প্রযুক্তি! এমনকি লোকবলেরও একটা অংশ এখান থেকে সরবরাহ করা সম্ভব হবে। হ্যা! নিজেদের কিছু মানুষ শহীদ হবে! কিন্তু তাদের তো বীরের সম্মান দিয়ে অমর করে রাখা হবে। বড় কিছু পেতে গেলে ক্ষুদ্র কিছু তো হারাতেই হবে।
আমেরিকান কংগ্রেস যুদ্ধের অনুমতি তো দিবেই! অনুমতি না দিলেও প্রেসিডেন্টর বিশেষ ক্ষমতা বলে যুদ্ধ করে লাভের অংকটা তাদের হাতে নাতে দেখিয়ে দিলেই চলবে। আর আমেরিকান জনগণের বড় অংশই তো যুদ্ধের পক্ষে। বুশকে দ্বিতীয়বার নির্বাচিত করে তারা সেটা প্রমাণ করেছে অনেক আগেই।
ইসরাইল অনেক আগে থেকেই যুদ্ধ যুদ্ধ বলে লাফাচ্ছে! এই সুযোগে তারা ইরানকেও একটা চটকানা হয়তো দিতে পারবে! মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে, তেলের ব্যবসাকে অক্ষুন্ন রাখতে, গুদামে পড়ে থাকা অস্ত্রের জং রোধ করতে, সর্বপরি আমেরিকান আধিপত্যকে অটুট রাখতে সিরিয়া আক্রমণ তাই এখন অনিবার্য।
আর ওবামার ঘোষণার সাথে সাথে আরববিশ্বে শুরু হয়ে গেছে ইহুদি নাচ! মুসলমানেরাও ঈমান পরীক্ষা করতে হাত ধরাধরি করে নাচছে ইহুদিদের সাথে। বারাক হোসেন ওবামাকে এবার প্রমাণ করেই ছাড়বে, তিনি বুশের চেয়েও অনেকগুণ খাঁটি আমেরিকান যুদ্ধবাজ খৃষ্টান।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×